Tuesday, March 31, 2026

তৃণমূল-সহ বিরোধীদের লাগাতার অভিযোগ! কেন্দ্রীয় বাহিনীর গতিবিধিতে কড়া নজর নির্বাচন কমিশনের

Date:

Share post:

ভোটের দিনগুলিতে (Election Dates) কেন্দ্রীয় বাহিনীর ((Central Force) গতিবিধির ওপর নজরদারি রাখবে নির্বাচন কমিশন (Election Commission of India)। এই প্রথমবার ভোটের আটচল্লিশ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর কড়া নজর রাখবে কমিশনের নিজস্ব সার্ভিলেন্স টিম (Surveillance Team)। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার এবং গতিবিধি নিয়ে রাজনৈতিক দলগুলির অভিযোগে বহুদিনের। চলতি বছরও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে আর্জি ও জানান বিরোধীরা। তার মধ্যেই নেওয়া হল সিদ্ধান্ত।

আসন্ন লোকসভা ভোটের অনেক আগে থেকেই প্রতিহিংসার রাজনীতি করতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে মোদি সরকার। তবে অভিযোগ তাঁদের যথাযথ ভাবে কাজে লাগানো হচ্ছে না। সেই অভিযোগের পাল্টা এমন সিদ্ধান্ত। তৃণমূলের কংগ্রেস-সহ রাজ্যের বিরোধীদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে কখনও তারা হাজারদুয়ারি চলে যাচ্ছে তো কখনও তারা আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছে। তবে কেন্দ্রীয় বাহিনীর যা কাজ অর্থাৎ মানুষের মন থেকে ভয় ভীতি দূর করা, সেই কাজই হচ্ছে না। রাজনৈতিক দলগুলির এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রথমবার কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখতে চলেছে কমিশন।

প্রথম দফায় বাংলায় নির্বাচন রয়েছে তিনটি আসনে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার। এই তিন দফার জন্য ২৬৩ কোম্পানি বাহিনী মোতায়েনের প্ল্যানিং রয়েছে কমিশনের। তার মধ্যে কোচবিহারে ১১২ কোম্পানি, জলপাইগুড়িতে ৮৮ কোম্পানি ও আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...