Sunday, May 31, 2026

‘মশলা নেই’, নিজের এবং গম্ভীরের ঝামেলা নিয়ে এমনটাই জানালেন বিরাট

Date:

Share post:

গতবছর আইপিএল-এ শিরোনামে ছিলো বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের ঝামেলা। সেই সময় গম্ভীর ছিলো লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর। তবে চলতি বছর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। এবারও নেটিজেনরা মনে করছিল ফের ঝামেলায় জড়াবেন বিরাট-গৌতম। কিন্তু আরসিবি বনাম কেকেআর ম্যাচে তেমন কিছু হয়নি। সব আশায় জল ধেলে দেন বিরাট-গৌতম দুজনেই। বেঙ্গালুরুর সঙ্গে প্রথম পর্বের সাক্ষাতে কোহলি গম্ভীরকে জড়িয়ে ধরায় অনেকেই অবাক হয়েছে।আর সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিরাট নিজেই। বললেন, মানুষের এই ঝগড়া নিয়ে আগ্রহ চলে গিয়েছে। কারণ এই গল্পে আর কোনও ‘মশলা’ নেই।

একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কোহলি। দর্শকদের সামনে প্রশ্নকর্তা গম্ভীরের প্রসঙ্গও তোলেন। সেই সময় কোহলি প্রথমে প্রশ্ন শুনে মৃদু হাসেন। তারপরে বলেন, “আমি জানি অনেক মানুষই আমার আচরণে হতাশ। আমি নবীনকে জড়িয়ে ধরেছিলেন। সেদিন আমাকে এসে গৌতি ভাইও জড়িয়ে ধরেছিল। তাই মানুষের জীবনে মশলা শেষ হয়ে গিয়েছে।” বেঙ্গালুরুর মাঠে কেকেআর-আরসিবি ম্যাচের জলপানের বিরতির সময় গম্ভীর এসে জড়িয়ে ধরেন কোহলিকে। ম্যাচের পরেও দু’জনে একে অপরকে জড়িয়ে ধরেন।

উল্লেখ্য, গতবছর আইপিএল-এ লখনৌয়ের পেসার নবীনের সঙ্গেও দু’টি ম্যাচে বিবাদ হয়েছিল কোহলি। উত্তপ্ত বাদানুবাদ থেকে একে অপরের দিকে তেড়ে যাওয়ার ঘটনাও দেখা গিয়েছিল। সেই ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন গম্ভীরও। যদিও পরে নবীন সেই ঝামেলা মিটিয়ে নেন। আর এবার মিটিয়ে নেন গম্ভীর-বিরাট নিজে।

আরও পড়ুন- লখনৌ ম্যাচে নামার আগে অন্য মেজাজে রিঙ্কুরা, দিলেন কালীঘাটে পুজো



Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...