Monday, April 20, 2026

উপার্জনক্ষম প্রাক্তন স্বামীর ভরণপোষণের দায়িত্ব স্ত্রীর! বড় নির্দেশ বম্বে হাইকোর্টর

Date:

Share post:

প্রাক্তন স্বামী অসুস্থ হলে তাঁর ভরণপোষণের দায়িত্ব নিতে হবে উপার্জনকারী স্ত্রীকে, সম্প্র্রতি এমনই নির্দেশ দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। আদালত সাফ জানিয়েছে, প্রাক্তন স্বামী (Ex Husband) অসুস্থতার কারণে উপার্জন করতে না পারলে তাঁর ভরণপোষণ দিতে হবে প্রাক্তন স্ত্রীকে। প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন স্ত্রীকে। গত ২ এপ্রিল এমনই নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি শর্মিলা দেশমুখ।

বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছেন, হিন্দু বিবাহ আইনে ‘সঙ্গী’ শব্দে স্বামী ও স্ত্রী দু’জনকেই বোঝায়। পাশাপাশি হিন্দু বিবাহ আইনের ২৪ নম্বর ধারায় ‘স্পাউস’ বা ‘সঙ্গী’ শব্দটির উল্লেখ রয়েছে। এতে স্বামী বা স্ত্রী- যে কোনও একজনের রক্ষণাবেক্ষণের ক্ষমতা না-থাকার কথা বলা হয়েছে। বম্বে হাইকোর্ট সাফ জানিয়েছে, ওই মহিলার স্বামী অসুস্থ। সেই কারণে তিনি উপার্জনে অক্ষম। যদিও আদালতে এই বিষয়টির বিরোধিতা করেননি তাঁর প্রাক্তন স্ত্রী। তাই স্বামী যখন নিজের রক্ষণাবেক্ষণ করতে অপারগ, এই পরিস্থিতিতে স্ত্রী রোজগার করলে তিনিই স্বামীর দায়িত্ব নেবেন। তবে এর আগে খোরপোশের দাবিতে সিভিল কোর্টে দায়ের হয় মামলা। ২০২০ সালের মার্চে নিম্ন আদালত মহিলাকে ফি-মাসে ১০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। এই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে মামলা করেন স্ত্রী। তবে সেখানেও আদালতের রায় তাঁর বিপক্ষেই যায়।

এদিকে মহিলা আদালতে আরও জানিয়েছেন, তাঁর অর্থনৈতিক অবস্থা মোটেও তেমন ভালো কিছু নয় যে, তিনি প্রতি মাসে প্রাক্তন স্বামীকে ১০ হাজার টাকা খোরপোশ দিতে পারবেন। তাঁকে বাড়ির জন্য ঋণ শোধ করতে হচ্ছে। পাশাপাশি তাঁদের শিশু সন্তানের ভরণপোষণের দায়িত্বও তাঁকেই সামলাতে হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি কীভাবে স্বামীকে প্রতি মাসে ১০ হাজার টাকা দেবেন? এর সঙ্গে মহিলা আদালতে আরও দাবি করেন, তিনি ২০১৯ সালে চাকরি ছেড়ে দিয়েছেন। সেই সময় নিম্ন আদালত তাঁকে ১০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তাঁর তো কোনও রোজগারই নেই! তবে পাল্টা আদালত জানায়, মহিলার কোনও রোজগার না-থাকলে তিনি তাঁর নিজের ও শিশুর খরচখরচা চালাচ্ছেন কী করে? বিচারপতি উল্লেখ করেন, ওই মহিলা একবারও অস্বীকার করেননি যে তিনি রোজগার করছেন না।

 

Related articles

নিয়ম ভেঙে ফর্ম-৬ দিয়ে নাম তোলা: সুপ্রিম কোর্টে মেনকা

ভোটার তালিকা প্রকাশের পরে অ্যাডজুডিকেশনের আওতায় থাকা ভোটারদের নাম আর পূর্ণাঙ্গ তালিকায় উঠবে কি না, বাংলার ন্যায্য ভোটাররা...

বিজেপিকে একটিও ভোট নয়! ভবানীপুরে গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রতিবাদের সুর গণমঞ্চের

একদিকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিধন্য ভিটে, অন্যদিকে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর বাসভবন। বাঙালির ইতিহাসের দুই স্তম্ভকে সাক্ষী রেখে সোমবার...

ঘুষ দিয়ে টিকিট! পুরুলিয়ার সভা থেকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক

পুরুলিয়ার বলরামপুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিলেন, এই কেন্দ্রের বিজেপি...

প্রচারে গান্ধীজিকে মনে করালেন মমতা, বেলেঘাটায় কুণালের লড়াই আর সাংবাদিকতার কথা

দিল্লি থেকে পরিযায়ী বিজেপির নেতারা এসে বারবার বাংলায় অশান্তি তৈরির চেষ্টা যেভাবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে চালাচ্ছে নির্বাচনী জনসভা...