Wednesday, April 1, 2026

দুর্নীতির মিথ্যা অভিযোগ, শুভেন্দুকে আইনি নোটিশ পাঠালেন পার্থ ভৌমিক

Date:

Share post:

লোকসভা ভোটের(Loksabha Election) মুখে এ বার পাহাড়ের নিয়োগ মামলা নিয়ে ব্যারাকপুরের (Barrackpore ) তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের (Partha Bhowmik) নাম জড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

অভিযোগ ভিত্তিহীন দাবি করে পাল্টা শুভেন্দুর বিরুদ্ধে
মানহানির মামলা করলেন পার্থ ভৌমিক। ইতিমধ্যেই শুভেন্দু আইনি নোটিশ পাঠিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।

শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, জিটিএ নিয়ে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে যুক্ত পার্থ ভৌমিক সহ তৃণমূলে আরও অনেকে। পার্থ ভৌমিক আগেই জানিয়েছিলেন এই বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নেবেন। সেই কথা মতো আজ, বৃহস্পতিবার তিনি আইনজীবী মারফত মানহানির মামলার নোটিশ পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সোশ্যাল মিডিয়ায় সেই আইনি নোটিশের ছবি পোস্ট করলেন পার্থ ভৌমিক।

প্রসঙ্গত, গতকাল বুধবার শুভেন্দু অভিযোগ করে বলেন, জিটিএ নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিনয় তামাং এই দুর্নীতির সঙ্গে যুক্ত। এর সঙ্গে পার্থ ভৌমিক যুক্ত। এরপরেই পার্থ ভৌমিক জানান, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি মানহানির মামলা করবেন। সেইমতো চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই পার্থ আইনি নোটিশ পাঠালেন শুভেন্দুকে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...