Friday, April 3, 2026

নিজের ফিটনেস নিয়ে মুখ খুললেন কোহলি, জানালেন ফিটনেসের মান কমে গেলে নিজের উপরই বিরক্ত হন তিনি

Date:

Share post:

ফিটনেস নিয়ে বরাবরই তিনি খুব সচেতন। তার হাত ধরে ক্রিকেটারদের মধ্যেও এসেছে ফিটনেস নিয়ে সচেতনতা। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন , তিনি হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। নিজের ফিটনেস নিয়ে এতটাই সচেতন তিনি যে, ফিটনেসের মান কমে গেলে নিজের উপরই বিরক্ত হন বিরাট। তাই এ ব্যাপারে কোনও সমঝোতা করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান বিরাট।

এই নিয়ে আরসিবির প্রাক্তন অধিনায়ক বলেন, “ ফিটনেসের ব্যাপারে আসল চ্যালেঞ্জ হচ্ছে খাবার। আপনি জিমে যেতে পারেন। প্রচুর পরিশ্রম করতে পারেন। কিন্তু খাবার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমাদের জিভে স্বাদকোরক থাকে। তার উপর নির্ভর করে কী খেতে আমাদের ভাল লাগে বা ভাল লাগে না।” এখানেই না থেমে বিরাট আরও বলেন, “ আমি ছ’মাস ধরে দিনে তিনবার একই খাবার খেয়ে যেতে পারি।”

শুধু নিজের ফিটনেস নিয়ে নন, বিরাট মুখ খুলেছেন নিজের সব থেকে বড় ভয় নিয়েও। তিনি অশান্তি ভয় পান বলে জানান বিরাট। এই নিয়ে তিনি বলেন, “ আমি অশান্তি ভীষণ ভয় পাই। হে ঈশ্বর। কোথাও কোনও অশান্তি হলে আমি বোকার মতো তাকিয়ে থাকি। আমাকে দেখে সেই সময় বুদ্ধু মনে হয়। কোথাও অশান্তি শুরু হলে আমিই বোধহয় প্রথম কোণের দিকে একটা চেয়ার খুঁজে নিই। মনে হয় সেখান থেকে পালিয়ে যাই।”

আরও পড়ুন- হঠাৎই প্যারিস অলিম্পিক্সের শেফ দ্য মিশনের পদ থেকে ইস্তাফা দিলেন মেরি কম

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...