Monday, April 13, 2026

বন্ধ হয়ে যাচ্ছে রাজধানী, শতাব্দী এক্সপ্রেস! ভোটের পরেই পরিবর্তন ভারতীয় রেলে 

Date:

Share post:

লোকসভা নির্বাচনের পর বদলে যাচ্ছে ভারতীয় রেলের (Indian Railways) গতিবিধি। বন্ধ হতে চলেছে দ্রুতগামী শতাব্দী এক্সপ্রেস (Shatabdi express)। বন্ধ ভারতের মতো সেমি হাইস্পিড ট্রেনের পাশে নিজের যোগ্যতা প্রমাণ করতে না পারার খেসারত দেবে এই ট্রেন। ভারতীয় রেল সূত্রে খবর এই মুহূর্তে বিভিন্ন রেল ট্র্যাক ও স্টেশনের মান উন্নয়নের কাজ চলছে। লক্ষ্য আগামী ২ বছরের মধ্যে বুলেট ট্রেন চালানো। রেলের সর্বাধিক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই ট্রেনের স্লিপার ক্লাস শুরুর ভাবনা চিন্তা রয়েছে। সে ক্ষেত্রে হয়তো বাতিল হয়ে যেতে পারে শতাব্দী এক্সপ্রেস।

লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরই মে-জুন মাস থেকে বন্দেভারত এক্সপ্রেসে বড় পরিবর্তন আসছে। এতদিন পর্যন্ত সেমি হাই স্পিড এই ট্রেনে শুধুমাত্র চেয়ার কারে যাতায়াত করা যেত। চলতি বছরের মাঝামাঝি থেকেই স্লিপার ক্লাস চালু করার কথা জানিয়েছেন স্বয়ং রেলমন্ত্রী। এর ফলে রাতে বন্দেভারত চালাতে আর কোনও অসুবিধা হবে না। সে কোপ পড়তে পারে শতাব্দী এক্সপ্রেসের ওপর। তবে রাজধানী এক্সপ্রেস হয়তো সম্পূর্ণ বন্ধ না করে, আংশিকভাবে চালানো হবে। সেক্ষেত্রে বন্দেভারতের স্লিপার ক্লাসের সঙ্গে সমান্তরাল ভাবে এই ট্রেন চলবে।

 

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...