Friday, April 3, 2026

পাশে আছেন: রাজবংশীদের সঙ্গে বৈঠকে বার্তা অভিষেকের, তৃণমূলকেই সমর্থনের আশ্বাস প্রতিনিধিদের

Date:

Share post:

উত্তর থেকে দক্ষিণ-রাজ্যের সব সম্প্রদায়ের মানুষের পাশে আছে তৃণমূল। শনিবার, উত্তরের রাজবংশী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশে আছে তৃণমূল- সেখানেই তিনি এই বার্তা দেন। রাজবংশীরাও জানান, তাঁদের সমর্থন এবার তৃণমূল প্রার্থীর পক্ষে।

গত কয়েকটি নির্বাচনে বাংলা বিরোধীরা রাজবংশীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, তাঁদের ভুল বোঝায়। ফলে ইভিএমে তার প্রতিফলন হয়। কিন্তু রাজবংশীদের উন্নয়নের স্বার্থে কোনও কাজ করেননি বাংলা-বিরোধী নির্বাচিত জনপ্রতিনিধিরা। এদিনের বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে নিজেদের সেই বঞ্চনার কথা জানান রাজবংশী নেতারা। অভিষেক (Abhishek Banerjee) জানান, মা-মাটি-মানুষের সরকার বরাবরই রাজবংশীদের উন্নয়নে কাজ করেছে। ভোট না পেলেও উত্তরের উন্নয়নে কোনও কার্পন্য করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পাল্টা রাজবংশী নেতারা বলেন, তাঁদের একমাত্র ভরসাস্থল মা-মাটি-মানুষ। তাই আসন্ন নির্বাচনে তাঁরা তৃণমূলের প্রার্থীকেই সমর্থন করবেন।

আরও পড়ুন- অভিনব উদ্যোগ! মুখ্যমন্ত্রীর ছবি বুকে এঁকে ভোট প্রচার তৃণমূল কর্মীর

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...