Friday, April 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) রিঙ্কু সিং , ভেঙ্কটেশ আইয়রের পর এবার কালীঘাটে পুজো দিলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। রবিবার ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর । তার আগে পুজো দিলেন কলকাতার মেন্টর। এদিন সেই ছবি পোস্ট করে কেকেআর। গতকাল কালীঘাটে পুজো দিয়েছিলেন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়র, বরুণ চক্রবর্তী।

২) বেঙ্গালুরু এফসিকে ৪-০ গোলে হারিয়ে লিগ শিল্ড জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার সামনে শুধু মুম্বই সিটি এফসি। লিগের ফাস্ট বয়কে হারাতে পারলেই লিগ শিল্ড পকেটে পুরবে সবুজ-মেরুন। তবে তার আগে সাবধানি মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ কাসকালানা। সোমবারের ম্যাচে আত্মতুষ্টিতে যেতে নারাজ তিনি। সোমবারের ম্যাচে নিজেদের পিছিয়ে রাখছেন বাগানের সহকারী কোচ।

৩) এবার হার্দিক পান্ডিয়ার পাশে দাঁড়ালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স এবং আরসিবি। সেই ম্যাচে ফের দর্শকদের শিকার হন হার্দিক । তখনই হাতজোড় করে হার্দিককে কটাক্ষ করতে না করেন বিরাট।

৪) অবশেষে মুখ খুললেন ঈশান কিষাণ। বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পরা নিয়ে ঘরোয়া ক্রিকেটে না খেলা , সব নিয়ে অবশেষে মুখ খুললেন ঈশান। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। ৩৪ বলে ৬৯ রান করেন তিনি। আর তারপরই সব বিতর্ক নিয়ে মুখ খোলেন ঈশান।

৫) হঠাৎই প্যারিস অলিম্পিক্সের শেফ দ্য মিশনের পদ থেকে ইস্তাফা দিলেন মেরি কম। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সারকে বিশেষ দায়িত্ব দিয়েছিল ভারতীয় অলিম্পিক্স সংস্থা। সেই দায়িত্ব থেকে আচমকাই ইস্তফা দিলেন মেরি। জানা যাচ্ছে, ব্যক্তিগত কারণে অব্যাহতি চেয়েছেন তিনি। নিজের ইস্তফা পত্র মেরি পাঠিয়ে দিয়েছেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রধান পিটি ঊষাকে।

আরও পড়ুন- লখনৌ ম্যাচের আগে এবার কালীঘাটে পুজো দিলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...