Saturday, June 20, 2026

“দিদির গ্যারান্টি”, জানা মাত্রই ৭০০ পরিবারের পানীয় জলের সমস্যা মেটালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নির্বাচনী প্রতিশ্রুতি নয়। যেমন কথা তেমন কাজ। গ্রামবাসীদের পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা জানা মাত্রই সমাধান। অভিযোগ পাওয়ার মাত্র ১০ দিনের মধ্যেই শুরু হল পিএইচির জল প্রকল্পের কাজ। মেটেলি ব্লকের পাদ্রি কুঠির এলাকায় গত ৪ বছর ধরে জল প্রকল্পের কাজ বন্ধ হয়েছিল। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জলের পাইপ লাইনের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষজন। তাঁরা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

গত ২ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে ছিলেন। রাত্রি যাপন করেছিলেন চালসার একটি বেসরকারি রিসর্টে। মুখ্যমন্ত্রী গ্রামে এসেছেন এই খবর পেয়েই সমস্যার কথা জানাতে মাটিয়ালী বাতাবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের পাদ্রি কুঠির গ্রামবাসীরা পৌঁছে গিয়েছিলেন সেই বেসরকারি রিসোর্ট এর সামনে।

গ্রামের হাজার হাজার মানুষ পানীয় জল সমস্যার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীআর কাছে। তাঁর নির্দেশে তৎপরতা শুরু হয় পিএইচই দফতরের। ইতিমধ্যেই ওই এলাকায় পাইপ লাইন পাতার কাজ শুরু হয়েছে।

জানা গেছে, এই জলের কাজ বহু দিন আগে চালু হওয়ার পর কোন কারনে বন্ধ হয়ে যায়। এরপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই কাজ আবার চালু হল। ভোটের পর ৭০০ বাড়িতে জলের কানেকশন দেওয়া হবে বলে জানিয়েছে ঠিকাদার সংস্থা।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...