Monday, June 8, 2026

ভোটের মুখে চরমে বাকযুদ্ধ! রাহুলের ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসকে তোপ বিজয়নের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগেই এবার বাকযুদ্ধে জড়াল কংগ্রেস-সিপিএম (Congressd-CPIM)। নির্বাচনী প্রচারে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগে একে অপরকে দোষারোপের পালা চলছেই। তবে ভোটের মুখে আচমকা এমন অবস্থানে একে অপরকে কাদা ছোঁড়াছুড়ির পাশাপাশি এবার দু’দলের নেতা-কর্মীদের মধ্যেও বিবাদ প্রকাশ্যে এসেছে। কেরলের (Kerala) মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন (pinarai Vijayan) সম্প্রতি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রাহুল গান্ধীর (Rahul Gandhi) দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর সাফ অভিযোগ, রাহুল গান্ধী যদি সত্যিই বিজেপির বিরুদ্ধে লড়াইকে গুরুত্ব দিতেন তাহলে কেরলে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে ভোটের ময়দানে নামতেন। কেরলের ওয়েনাড়ে বামেদের বিরুদ্ধে লড়াই করতেন না। আর কেরলের মুখ্যমন্ত্রীর এমন অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।


যদিও বিজয়নের জবাবে কেরলের কংগ্রেস নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সতীশন বলেন, পিনারাই বিজয়নের উদ্দেশ্য বিজেপিকে সাহায্য করা। তাই গত এক মাস ধরে ধারাবাহিকভাবে কংগ্রেস এবং রাহুলকে আক্রমণ করে চলেছেন। তাঁর সরকারের নানা দুর্নীতি ও অপকর্মগুলি আড়াল করাও মুখ্যমন্ত্রী বিজয়নের অন্যতম উদ্দেশ্য বলে অভিযোগ করেন সতীশন।

পাশাপাশি সতীশনের আরও অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়াতেই বিজয়ন বিজেপির সুবিধা করে দিতে চাইছেন। তাই ধারাবাহিক ভাবে নিশানা করছেন কংগ্রেস এবং রাহুল গান্ধীকে।

 

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...