Saturday, June 20, 2026

প্রথম দফা ভোটে একগুচ্ছ নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের! আজ দিনভর বৈঠক

Date:

Share post:

আগামী ১৯ এপ্রিল দেশজুড়ে প্রথম দফার ভোট গ্রহণ। এই পর্বে বাংলার তিনটি আসন সহ গোটা দেশে ১০২টি কেন্দ্রে নির্বাচন। প্রথম দফায় এই ১০২টি কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচনের সর্বিক প্রস্তুতি খতিয়ে দেখে একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন।

পর্যবেক্ষকদের উদ্দেশে কমিশনের কড়া নির্দেশ, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সর্বক্ষণ তাদের সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সেইসঙ্গে কমিশন পর্যবেক্ষকদের জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে বুথে বুথে ইভিএম পৌঁছনোর গোটা প্রক্রিয়ায় তাঁদের সক্রিয় নজরদারি রাখতে হবে। সংশ্লিষ্ট জেলার তরফে স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ হয়ে যাওয়ার পর তা বাস্তব পরিস্থিতির সঙ্গে যাচাই করতে হবে। সমস্ত অভিযোগের নিষ্পত্তি করতে হবে দ্রুততার সঙ্গে।

এদিক, প্রথম দফা নির্বাচন মিটতেই রাজ্যে আসছে আরও প্রায় ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সম্ভবত ২২ এপ্রিল তারা রাজ্যে আসবে বলে খবর। অন্যদিকে, ভোটের দিন বাহিনীর ব্যবহার নিয়ে ফের কড়া বার্তা দিয়েছে কমিশন। ভোটের দিন কোনওভাবেই বাহিনীকে বসিয়ে রাখা চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন। প্রথম দফা নির্বাচনের আগেই রাজ্যে মজুত থাকবে ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার সঙ্গে আরও প্রায় ২০-২৫ কোম্পানি রাজ্যে চলে এলে দ্বিতীয় দফার আগে রাজ্যে বাহিনীর সংখ্যা দাঁড়াবে ৩০০ কোম্পানি। ফলে দ্বিতীয় দফায় অনেক বেশি সংখ্যক বাহিনী মোতায়েন রেখে ভোট গ্রহণ সম্ভব হবে বলে মনে করছেন কমিশন কর্তারা। অন্যদিকে, প্রথম দফা নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্ব নিয়ে আজ, শনিবার দিনভর বৈঠক হবে বলে জানা গিয়েছে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...