Thursday, February 26, 2026

সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে মোহনবাগান, কমানো হল টিকিটের দাম

Date:

Share post:

আগামী সোমবার আইএসএল -এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। আইএসএলে লিগ-শিল্ড জয়ের পথে মোহনবাগানের সামনে বাধা শুধু মুম্বই। সোমবার লিগ পর্বের শেষ ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটিকে হারালেই স্বপ্নপূরণ হবে সবুজ-মেরুনের। প্রথমবার লিগ-শিল্ড জয়ের হাতছানি মোহনবাগানের সামনে। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট মুম্বইয়ের। সমসংখ্যক ম্যাচে ৪৫ পয়েন্ট সবুজ-মেরুনের। জেতা ছাড়া কোনও রাস্তা নেই বাগানের। জিতলে শুধু লিগ-শিল্ড নয়, সরাসরি প্রথম দুইয়ে থেকে আইএসএলের সেমিফাইনাল খেলারও ছাড়পত্র পাবেন দিমিত্রি পেত্রাতোসরা। আর এই ম্যাচের জন্য টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিল সবুজ-মেরুন শিবির। আজ, শনিবার অফলাইনে ৫০ ও ১০০ টাকা মূল্যের টিকিট যুবভারতী ও মোহনবাগান মাঠ থেকে বিক্রি করা হবে।

মুম্বইকে চাপে রাখতে যুবভারতী ভরানোর উদ্যোগ নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। ৬০ হাজার টিকিট ছাড়া হয়েছে গ্যালারি ফুল হাউস রাখতে। ন্যূনতম টিকিটের দাম ৫০, ১০০ টাকা রাখা হয়েছে। আজ শনিবার সকাল দশটা থেকে সন্ধে সাড়ে ছ’টা পর্যন্ত এবং রবিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মোহনবাগান ক্লাব থেকে অফলাইন টিকিট পাওয়া যাবে। এছাড়াও যুবভারতী থেকে টিকিট মিলবে।

মনবীর সিং, জনি কাউকোরা মুম্বই ম্যাচে যুবভারতী ভরানোর ডাক দিয়েছেন। কাউকো বলেছেন, ‘‘সমর্থকদের একটাই কথা বলব, আপনারা সোমবার মাঠে আসুন। যুবভারতীকে সবুজ-মেরুন রঙে রাঙিয়ে দিন। আমাদের সমর্থন করুন। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। প্রথমবার লিগ-শিল্ড জিতে সমর্থকদের আনন্দ দিতে চাই।’’ স্বস্তির খবর, মুম্বই ম্যাচে সবুজ-মেরুনের ডাগ আউটে সম্ভবত থাকবেন হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি অনেকটাই সুস্থ। আজ শনিবার দলের অনুশীলনেও থাকতে পারেন।

আরও পড়ুন- আজ ঘরের মাঠে সমর্থকদের সামনে আইলিগের ট্রফি হাতে তুলবেন ডেভিডরা


spot_img

Related articles

হার মানাবে চিত্রনাট্যকেও! কিডনি পেতে বিয়ে-বিচ্ছেদ, শেষে সংক্রমণে মৃত্যু যুবকের

বাঁচার ইচ্ছে ছিল সাংঘাতিক। সেই কারণে শুধু কিডনি পেতে স্ত্রীকে ছেড়ে বিয়ে করেছিলেন প্রেমিকাকে। কাজ হাসিল হতেই তাঁকে...

‘বিচার’ মেলেনি আলিমুদ্দিনে! এবার CPIM ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে থানায় যৌন হেনস্থার অভিযোগ ‘নির্যাতিতা’র

আলিমুদ্দিনে মেলেনি ‘বিচার’। এবার তাই পুলিশের দ্বারস্থ অভিযোগকারিনী আইনজীবী (Advocate)। সিপিএম (CPIM) ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায়...

পরিবেশ সচেতনতায় প্যাংগং ম্যারাথন, লাদাখে বাংলার মুখ ঋত্বিক

লাদাখ মানেই চোখের সামনে ভেসে উঠে সুন্দর প্রাকৃতিক শোভা, নৈসর্গিক প্যাংগং লেক, সোনম ওয়াংচুকের কর্মতীর্থ। যেখানে যাওয়ার স্বপ্ন...

শুক্রবারই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, সবচেয়ে বেশি মোতায়েন পূর্ব মেদিনীপুরে! 

এসআইআর (SIR) পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগের দিনই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)! শনিবার অর্ধেক বাহিনী...