Tuesday, June 9, 2026

সন্দেশখালি বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র: ‘ওঁদের ফুটো ভাঁড়’ তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

জলপাইগুড়ির ভোট প্রচারে গিয়ে বিজেপির জুমলা নিয়ে ফের সরব তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সন্দেশখালিকাণ্ডও যে বিজেপির অপপ্রচার, পরিকল্পিত ষড়যন্ত্র বুঝিয়ে দেন তিনি। একই সঙ্গে এবার উত্তরের ভোট তৃণমূলকে দেওয়ার আর্জি জানান তিনি। কারণ, মমতার কথায়, উন্নয়নের কাজ তৃণমূল সরকারই করে।

শনিবার, ফুলবাড়ি দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের (Nimalchandra Ray) সমর্থনে প্রচার সভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে মমতা বলেন, “ভোটের আগে একটা ছোট্ট ‘সন্দেশ’ পেয়েছিল। ওখানে কোনও খুনও হয়নি। যা হয়েছিল, মিটিয়ে দিয়েছি। সব ফিরিয়ে দিয়েছি। আমাদের লোককে আমরা গ্রেফতার করেছি। ওটা বিজেপির প্ল্যান করে করা গোলমাল“।

নরেন্দ্র মোদির ১৫ লক্ষের প্রতিশ্রুতি নিয়েও বিজেপিকে তীব্র খোঁচা দিলেন মমতা। বলেন, “আগের বার এসে বলল, ১৫ লাখ অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এক লাখও দিয়েছে? আসলে ওঁদের ফুটো ভাঁড়।“

দীর্ঘ দিন ধরে ভোটগ্রহণ চলা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “তিন মাস ধরে ভোট কখনও শুনেছেন? পাঁচ বছরের সরকার তিন মাস লোকসভা ভোট, তিন মাস বিধানসভা ভোট, এক মাস পঞ্চায়েত। একটা বছর চলে গেল ভোট করতে। তাহলে কাজ হবে কবে?“

রাজ্য সরকারের উন্নয়ন সবত্র সমানভাবে পৌঁছনোর পরেও উত্তরের ভোটবাক্স আশা জাগাতে পারেনি রাজ্যের শাসকদলকে। সেই প্রসঙ্গে সভা মঞ্চ থেকে কিছুটা দুঃখপ্রকাশ করেন মমতা। প্রশ্ন করলেন, ”তৃণমূল কী দোষ করেছিল যে পাহাড়, জঙ্গলমহল কোথাও আসন পেল না?” এর পর উন্নয়নমূল কাজের খতিয়ান তুলে ধরে তৃণমূল সভানেত্রীর আবেদন, ”ভোটটা দয়া করে আর বিজেপিকে দেবেন না। কাজটা করে তৃণমূলই।”

মমতা জানান, ”গত ১৩-১৪ দিন ধরে আমি উত্তরবঙ্গেই আছি। এখানেই থাকব এখন। ১৭ তারিখ পর্যন্ত আপাতত আছি। সে দিন অসমে যাব।”





Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...