Wednesday, April 8, 2026

রাস্তার ডিভাইডার টপকে মিষ্টির দোকানে রাহুল গান্ধী! তারপর যা করলেন…

Date:

Share post:

লোকসভা ভোটের প্রচারে (Loksabha Election campaign) জোরকদমে জনসংযোগ চালাচ্ছেন কংগ্রেসের রাহুল গান্ধী (Rahul Gandhi)। দক্ষিণ ভারতে বিজেপির অবস্থা ভাল নয়। সেই সুযোগ কাজে লাগিয়ে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সর্বত্রই সাধারণ মানুষের কাছে গিয়ে ভোটপ্রচার করছেন রাহুল। কংগ্রেস এবং অন্যান্য শরিক নেতাদের হয়ে প্রচারের পাশাপাশি কখনও ডেলিভারি বয়ের স্কুটারের পেছনে উঠে পড়ছেন আবার কখনও রাস্তার পাশের দোকানে চাট খেতে চলে যাচ্ছেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে নানা মুডে ধরা দিচ্ছেন কংগ্রেস নেতা। তবে তামিলনাড়ুতে রাস্তার ডিভাইডার টপকে যা করলেন সেটা সত্যিই কল্পনা ভাবতে পারেননি তাঁর দলের কর্মী ও সমর্থকেরা।

শনিবার দিনভর ঠাসা কর্মসূচি সোনিয়া পুত্রের। তবে তার আগে শুক্রবার একেবারে রাস্তার ডিভাইডার টপকে হঠাৎ করেই তামিলনাড়ুর সিঙ্গানাল্লুর জেলার ‘মাইসোর পাক’ (Mysore Pak) নামের একটি মিষ্টির দোকানে ঢুকে পড়লেন রাহুল গান্ধী৷ দোকানের মালিক এবং কর্মচারীরা প্রথমে ঘাবড়ে গেলেও পরে রাহুল সহজ ভাবে তাঁদের সঙ্গে মিশে গিয়ে মিষ্টি সম্পর্কে খোঁজ নেন। এরপরই মিষ্টি চেখে দেখেন। নিজের জন্য তো বটেই পাশাপাশি ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের জন্যও মিষ্টি কিনতে দেখা যায় তাঁকে। কংগ্রেসের তরফে তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গোটা ঘটনার ভিডিও পোস্ট করা হয়।


 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...