Wednesday, June 24, 2026

স্বৈরাচারী শক্তি যেন আমাদের সম্প্রীতি ক্ষুণ্ণ না করতে পারে: কালীঘাটে প্রার্থনা অভিষেকের

Date:

Share post:

সামনেই লোকসভা নির্বাচন। ভোট প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সাংগঠনিক বৈঠক, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা, রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবারও তাঁর সাংগঠনিক বৈঠক রয়েছে। এর মাঝেই প্রতি বছরের মতো এই বছরেও নববর্ষের সন্ধেয় পরিবারকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিষেক। পুজোর পরে সকলের মঙ্গল কামনা করে মন্দিরে আরতিও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কালীঘাটের পাশাপাশি এদিন নকুলেশ্বর মন্দিরের পুজো দেন অভিষেক। সঙ্গে ছিলেন স্ত্রী রুজিরা ও মা লতা বন্দ্যোপাধ্যায়।

নববর্ষের সন্ধেয় কালীঘাট মন্দিরে পুজো দিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিষেক লেখেন, “রাজ্যের সকল প্রিয় মানুষকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ১৪৩১ বঙ্গাব্দের শুভ সূচনায় আপনাদের সকলের জীবন হয়ে উঠুক ক্লেদমুক্ত। নতুন বছরের শুভারম্ভে, পবিত্র হয়ে উঠুক সকলের জীবন।

আজকের এই পবিত্র মুহূর্তে মায়ের চরণে মানুষের হিতার্থে প্রার্থনা জানালাম। যে-কোনোরকম বিভেদকামী-স্বৈরাচারী শক্তি যেন আমাদের এই শান্তি-সম্প্রীতি-সৌহার্দ ক্ষুণ্ণ না করতে পারে – এই কামনা জানালাম মা দিগম্বরীর পাদপদ্মে।”

পয়লা বৈশাখে আগে চৈত্রে অবসানের দিন অন্যান্য বছরের মতো কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে নতুন রূপে সেজে উঠেছে কালীঘাট মন্দির। তৈরি হচ্ছে স্কাইওয়াক। সোনার পাতে মুড়ছে কালীঘাট মন্দিরের তিনটি চূড়া। বিগ্রহের গর্ভগৃহ, ভোগঘর, নাটমন্দির, শিবমন্দির, পূণ্যপুকুর থেকে শুরু করে মন্দিরের চাতাল, ভিতর এবং বাইরের প্রাচীর সহ গোটা মন্দিরের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ চলছে জোরকদমে। দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটে তৈরি হচ্ছে স্কাইওয়াক।

আরও পড়ুন- ফাউন্টেন পেনের মহোৎসবে নবীন প্রবীণের ভিড় কলকাতার ICCR-এ!

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...