Thursday, June 4, 2026

সোমবার বাগানের হাইভোল্টেজ ম্যাচ, মুম্বইকে সমীহ পেরেজের

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। এই ম্যাচে মোহনবাগানের দরকার তিন পয়েন্ট। কারণ লিগ-শিল্ড জিততে এই ম্যাচ জিততেই হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। আক্ষরিক অর্থেই সোমবার মুম্বই সিটির বিরুদ্ধে ‘ফাইনাল’ খেলতে নামছে মোহনবাগান। তাই এই ম্যাচের আগে আত্মতুষ্টিতে যেতে নারাজ বাগানের মোহনবাগান। তবে ঘরের মাঠে খেলা হওয়ায় দল সুবিধা পাবে বলেই মনে করছেন বাগানের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ।

এই নিয়ে এদিন পেরেজ বলেন, “ ঘরের মাঠে ৬০ হাজার দর্শকের সামনে সোমবার খেলতে নামব। নিঃসন্দেহে এটা আমাদের কাছে একটা সুবিধা। সমর্থকদের পাশে পেয়ে আমরা আরও ভাল খেলতে উদগ্রীব। জয় ছাড়া কিছু ভাবছি না। আমরা শেষ ম্যাচ নিয়ে উত্তেজিত। নিজেদের সেরাটা দিতে হবে ঠিকই। কিন্তু শান্ত থাকতে হবে এবং বুদ্ধি দিয়ে খেলতে হবে। আগের ম্যাচের মতো রক্ষণ ফাঁকা করে আক্রমণে উঠে গেলে চলবে না। মুম্বই সঙ্গে সঙ্গে সেই সুযোগ কাজে লাগিয়ে দেবে। তাই বুদ্ধি দিয়ে খেলা খুব দরকার।“

এদিকে প্রতিপক্ষ মুম্বইকে নিয়ে বাগানের সহকারী বলেন,” মুম্বই অনেক দিন আগে থেকেই এক নম্বরে রয়েছে। তখনও আমরা দ্বিতীয় স্থানে আসিনি। লিগ-শিল্ড জয়ের ব্যাপারে ওরাই এগিয়ে। কিন্তু ৬০ হাজার সমর্থকের সামনে খেলা সোজা কাজ নয়। তাই আমরা অনেকটা এগিয়ে থেকে নামব।”

এদিকে জানা যাচ্ছে আগামিকালে ম্যাচের টিকিট নিয়ে সমর্থকদের মধ্যে চাহিদা তুঙ্গে। ইতিমধ্যে টিকিট হাউসফুল।

আরও পড়ুন- জয়ে ফিরলো কেকেআর, লখনৌকে হারালো ৮ উইকেটে

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...