Wednesday, June 24, 2026

ফাউন্টেন পেনের মহোৎসবে নবীন প্রবীণের ভিড় কলকাতার ICCR-এ!

Date:

Share post:

মোবাইল আর ল্যাপটপের যুগে যখন টাইপ করতে অভ্যস্ত নবীন থেকে প্রবীণের হাতের আঙ্গুল, ঠিক তখনই অন্য ছবি ধরা পরল ফাউন্টেন পেনের মহোৎসবে। দোয়াত কলম নিয়ে সব বয়সীদের আগ্রহ এক ভাল লাগা অনুভূতির জন্ম দিল নববর্ষের সন্ধ্যায়। কলমের দাম ৩০০ টাকা থেকে শুরু করে ৭ লক্ষ টাকা পর্যন্ত হলেও তাতে বিন্দুমাত্র পরোয়া নেই প্রেম-প্রেমীদের। ১৪৩১- এর প্রথম সন্ধ্যায় এভাবেই কলমের টানে ভিড় বাড়ল কলকাতার ICCR-এ। ব্যাতিক্রমী ভাবনাকে সামনে এনে বছর দুই আগে থেকেই ‘কিশলয় ইভেন্টস অ্যাণ্ড অ্যাডভারটাইজমেন্ট’ (Kisalay Events and Advertisement)ও ‘পেন ক্লাব’ (Pen Club)-এর উদ্যোগে চিত্তাকর্ষক ‘পেন মহোৎসব’-এর পথ চলা শুরু হয়েছে। এবছর তা তৃতীয় বর্ষে পদার্পণ করল। গত ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রদর্শনী, চলছে বিকিকিনিও। প্রায় দুহাজারেরও বেশি ফাউন্টেন পেনের (Fountain Pens)সমাহারে মুগ্ধ ছোট থেকে বড় সকলেই। বৈশাখী সন্ধ্যায় সত্যিই যেন দাদু থেকে নাতি পর্যন্ত তিন প্রজন্মকে অদ্ভুত এক ঐতিহ্য আর নস্টালজিয়ায় ভরে তুলল এই পেন মহোৎসব- ৩ (Pen Mahotsav-3)।

কলমের যাত্রা শুরু প্রায় পাঁচ হাজারেরও বেশি বছর আগে। মনের কথাকে খাতার পাতায় তুলে ধরতে পেনের ভূমিকা সত্যিই অবর্ণনীয়। ছোট থেকে বড় সকলের সঙ্গেই অবিছেদ্য বন্ধন তৈরি করেছে এই কলম। আধুনিকতার সঙ্গে পাল্লা দিতে বল পেনের জনপ্রিয়তা বাড়লেও ফাউন্টেন পেনের কদর কিন্তু এতটুকু কমেনি। আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে এই কলমের জুড়ি মেলা ভার, প্রমাণ মিলল পেন মহোৎসবের সাক্ষী হয়ে। ১২ থেকে ১৪ এপ্রিল দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত পেন-প্রেমীদের অবাধ প্রবেশ আইসিসিআর-এ। শিক্ষিত সমাজের ফেলে আসা মুহূর্ত আর ভাল লাগার অনুভূতিকে বর্ষশেষ আর বর্ষবরণের সন্ধিক্ষণে ‘ঝরনা কলম’ বা ফাউন্টেন পেন- এর প্রতি আগ্রহ ফিরিয়ে আনার লক্ষ্যে সফল তৃতীয় পেন মহোৎসব।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...