Saturday, April 4, 2026

নববর্ষের সন্ধ্যায় চিনার পার্কের রেস্তোরাঁয় ভয়াবহ আগুন

Date:

Share post:

নববর্ষের সন্ধ্যায় ভয়াবহ আগুন চিনার পার্কের এক রেস্তোরায়। একেই রবিবার তার ওপর নববর্ষ। স্বাভাবিকভাবেই চিনার পার্কের ওই রেস্তোরাঁয় অন্যদিনের তুলনায় বেশি ভিড় ছিল। এর মধ্যে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় জেরে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকলকে।

প্রাথমিকভাবে রেস্তোরাঁ কর্মীরাই আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন কিছুক্ষণের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করে। ওই রেস্তোরাঁ থেকে আশপাশের আরও কয়েকটি রেস্তোরাঁয় তা ছড়িয়ে পড়ে। চার-পাঁচটি দোকান আগুনের কবলে চলে যায়। অগ্নিকাণ্ডের জেরে রেস্তোরাঁ লাগোয়া রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। পুলিশ রাস্তা বন্ধ করে যানবাহন অন্যপথ ঘুরিয়ে দেয়। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে কিংবা রান্নার গ্যাসের থেকে এই আগুন লাগতে পারে। তবে স্বস্তির কথা একটাই, আগুনে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। এরই মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, রেস্তোরাঁটি সামনের ফুটপাত বেআইনিভাবে টিনের সেড লাগিয়ে দখল করেছে। এভাবে দিনের পর দিন ব্যবসা চালাচ্ছে তারা।

আরও পড়ুন- সোমবার বাগানের হাইভোল্টেজ ম্যাচ, মুম্বইকে সমীহ পেরেজের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...