Saturday, April 4, 2026

জয়ে ফিরলো কেকেআর, লখনৌকে হারালো ৮ উইকেটে

Date:

Share post:

আইপিএল-এ ফের জয়ে ফিরলো কলকাতা নাইট রাইডার্স। এদিন ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টকে ৮ উইকেটে হারালো শ্রেয়স আইয়রের দল। সৌজন্যে ফিলিপ সল্ট। ৮৯ রানে অপরাজিত তিনি। কেকেআরের হয়ে বল হাতে তিন উইকেট মিচেল স্টার্কের। এদিন ইডেনে ম্যাচ দেখতে আসেন কেকেআর কর্ণধার শাহরুখ খান।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কলকাতা অধিনায়ক শ্রেয়স আইয়র। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান করে লখনৌ। লখনৌ-এর হয়ে সর্বচ্চো ৪৫ রান নিকোলাস পুরান। ৩৯ রান করেন অধিনায়ক কেএল রাহুল। ১০ রান করেন স্টোনিস। কেকেআরের হয়ে তিন উইকেট নেন মিচেল স্টার্ক। একটি করে উইকেট নেন বৈভব আরোরা, সুনীল নারিন, বরুন চক্রবর্তী এবং আন্দ্রে রাসেল।

জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় কেকেআর। সৌজন্যে ফিলিপ সল্ট এবং শ্রেয়স আইয়র। ৮৯ রানে অপরাজিত সল্ট। ৩৮ রানে অপরাজিত শ্রেয়স। ৬ রান করেন সুনীল নারিন। ৭ রান করেন রঘুবংশী। লখনৌ-এর হয়ে দুই উইকেট নেন মোশিন খান।

আরও পড়ুন- আইপিএল-এর মাঝে ভাইরাল বিরাট-গেইল-মুরলীধরনের নাচ, মন কেড়েছে নেটিজেনদের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...