Wednesday, June 24, 2026

বন্ধ ইজরায়েলের উড়ান, ঘোষণা এয়ার ইন্ডিয়ার

Date:

Share post:

ইরান-ইজরায়েল পরিস্থিতি ক্রমশ যত ঘোরালো হচ্ছে তত বাইরের বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইজরায়েল। রবিবার ভারত থেকে ইজরায়েলের টেল আভিভে উড়ান বন্ধের ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। রবিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হল বলে বিমান সংস্থার নির্দেশিকায় জানানো হয়েছে।

ইরানের পক্ষ থেকে মুহুর্মুহু ড্রোন হামলা ও সেই হামলার ইজরায়েল-আমেরিকার যৌথ প্রতিরোধ। আগেই ভারতীয়দের ইজরায়েল ও ইরান যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতের বিদেশমন্ত্রক। এই পরিস্থিতিতে রবিবার এয়ার ইন্ডিয়া নির্দেশিকা জারি করে সাময়িকভাবে উড়ান বন্ধ রাখার। দিল্লি থেকে সপ্তাহে চারটি বিমান ইজরায়েলের রাজধানী শহরে যায়। ইজরায়েল-হামাস যুদ্ধে দীর্ঘদিন বন্ধ থাকার পরে ৩ মার্চ থেকে টেল আভিভে উড়ান চলাচল শুরু হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেটাও বন্ধ হয়ে গেল।

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...