Sunday, June 21, 2026

রবিবাসরীয় সকালে আমেরিকায় বন্দুকবাজের হানা, শিশুসহ মৃত ২

Date:

Share post:

ছুটির সকালে আচমকাই মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা (Mass shooting in Chicago today)। পুলিশ সূত্রে জানা যাচ্ছে শিকাগোর সাউথ ডামেন এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল। সেখানে আচমকাই বন্দুকবাজের দল হানা দেয়। ১৮ রাউন্ড গুলি চলে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে এক যুবক ও এক শিশুর মৃত্যু হয়েছে। আরও ৭ জন গুরুতর জখম হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন ,দুই শিশুর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক।

শিকাগোয় স্থানীয় সময় রবিবার সকালে হামলা চালায় দুই বন্দুকবাজ। ২৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। পরে পার্কে গুলি চালালে সেখানেই এক শিশু মারা যায়। বাকিদের শরীরের একাধিক জায়গায় গুলি লেগেছে বলে খবর মিলেছে। কারা এই কাণ্ড ঘটিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

 

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...