Saturday, June 20, 2026

ভোটের মুখে আসানসোলে শুটআউট! অফিসে ঢুকে ব্যাবসায়ীকে গুলি করে চম্পট দুষ্কৃতীর

Date:

Share post:

লোকসভা ভোটের(Loksabha Election) মুখে ফের রাজ্যে শুটআউট (Shootout)! সোমবার দূর্ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে আসানসোল (Asansol)। সূত্রের খবর, এদিন সকালে একটি মাইক্রো ফিন্যান্সের (Micro Finance)অফিসে ঢুকে একেবারে সোজা কর্নধারকেই গুলি করে খুনের অভিযোগ এক দুষ্কৃতীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর নিহত ব্যবসায়ীর নাম উমাশঙ্কর চৌহান। মৃতের অফিসের সহকর্মীরা জানিয়েছেন, রবিবারই চেন্নাই থেকে ফিরেছিলেন উমাশঙ্কর। সোমবার সকালে অফিসে এসে কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। এমন সময় আচমকাই মুখে গামছা বেঁধে এক দুষ্কৃতী উমাশঙ্করের অফিসে ঢুকে তাঁকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর।

এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ পৌঁছে ব্যবসায়ীর দেহ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই ব্যবসায়ীর মৃত্যুর আসল কারণ জানা যাবে। যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে উমাশঙ্করের অফিসের এক কর্মী জানান, আজ সকালে উনি অফিসে এসে আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় এক জন এসে বলেন যে, তিনি টাকা দিতে এসেছেন। তবে যাঁর নাম করে টাকা দিতে এসেছিলেন, তাঁর নাম কখনও শুনিনি। এরপর ওই ব্যক্তি ফোনে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে যান।

 

কিছু সময় পরে ওই দুষ্কৃতী মুখে গামছা বেধে অফিসে ঢুকে উমাশঙ্করকে লক্ষ্য করে চার-পাঁচ বার গুলি চালায়। কাজ মিটতেই মুহূর্তের মধ্যে অফিস ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতী। যদিও প্রকাশ্য দিবালোকে এমন ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের মুখে কে ওই ব্যবসায়ীকে খুন করল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...