Saturday, April 4, 2026

বিজেপি নেতার কপ্টারে তল্লাশির সাহস আছে? অভিষেকের কপ্টারে তল্লাশি নিয়ে তোপ মমতার

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কপ্টারে আয়কর তল্লাশির (IT Raid) নিয়ে কোচবিহারের নির্বাচনী সভা থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে রাসমেলা ময়দানের সভা থেকে তীব্র কটাক্ষ করেন মমতা প্রশ্ন তোলেন, বিজেপি নেতাদের কপ্টারে তল্লাশি চালানোর সাহস আছে?

অভিষেকের পরে সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কপ্টারেও আয়কর তল্লাশি করা হয়। লোকসভা ভোট শুরু মুখে আয়কর দফতরকে দিয়ে বিরোধীদের হেনস্থা নিয়ে গর্ডে উঠলেন তৃণমূল সভানেত্রী। এদিনের সভা থেকে তিনি বলেন, ” অভিষেকের একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল। হেলিপ্যাডে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা অভিষেকের কপ্টারে কাল তল্লাশি চালিয়েছে। কপ্টারে নাকি সোনা, টাকা আছে।” এরপরেই বিজেপির বিরুদ্ধে প্রবল আক্রমণ করে মমতা বলেন, ”কী ভেবেছিল? কপ্টার থেকে সোনা পাবে? এসব আমরা করি না। বিমানে ওদের টাকাপয়সা আসে। ওখানে বিএসএফ, সিআইএসএফ আছে। কোনওদিন কোনও বিজেপি নেতার কপ্টারে তল্লাশি চালানোর সাহস হয়েছে তাদের?”

কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধীদের হেনস্থা করার ঘটা নিয়ে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...