Wednesday, April 15, 2026

বিজেপির প্রতিহিংসার রাজনীতি, অভিষেকের পর রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি!

Date:

Share post:

নরেন্দ্র মোদি মুখে ৪০০ পার করার কথা বললেও আদপে দেশজুড়ে বিজেপির পায়ের তলার মাটি আলগা হয়েছে। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই প্রতিহিংসার রাজনীতি বাড়াচ্ছে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে প্রতিদিন বিজেপি নেতানেত্রীদের ভয় দেখানোর পাশাপাশি এবার প্রচারের বাধা দেওয়ার কৌশল নিয়েছে পদ্ম শিবির। বিরোধীদের অভিযোগ নির্বাচন কমিশনও বিজেপির এজেন্টের মতো কাজ করছে।

গতকাল, রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর হানা নিয়ে শোরগোল পড়েছিল। ঠিক তার পরদিন আজ, সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি চলল। তবে কংগ্রেস সাংসদের কপ্টারে আয়কর তল্লাশি নয়, হানা দিয়েছে খোদ নির্বাচন কমিশনের ‘ফ্লাইং স্কোয়াড’। শুধু রাহুলই নন, সোমবার ফ্লাইং স্কোয়াডের নজরে অভিষেকের কপ্টারেও। ভোটপ্রচারে হলদিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে অভিষেকের কপ্টার পরিদর্শনে গেলেন ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য।

জানা গিয়েছে, সোমবার নিজের কেন্দ্র কেরলের ওয়েনাড়ে যাওয়ার পথে রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি চালান নির্বাচন কমিশনের টিম। ভোটের প্রচারের জন্য কপ্টার ভাড়া নিয়ে থাকেন রাজনৈতিক নেতা-নেত্রীরা। পুলিশ জানিয়েছে, দলের ভাড়া নেওয়া রাহুলের সেই চপারে হানা দেয় ‘ফ্লাইং স্কোয়াড’।

আরও পড়ুন- Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

 

Related articles

স্পর্শকাতর জেলাগুলিতে রাজ্য পুলিশের বড় মোতায়েন, কোথায় কত? রইল তালিকা

বাংলার উপর খবদারিতে রাখার জন্য রাজ্য পুলিশের ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন (Election Commission)। তবে এবার সেই রাজ্য...

IPL:বিরাট ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের, ছিটকে গেলেন রোহিত

মুম্বই ইন্ডিয়ান্স ( Mumbai Indians) শিবিরে দুঃসংবাদ। চোটের জেরে আপাতত মাঠের বাইরে রোহিত শর্মা (Rohit Sharma)। একটি সর্ব...

শিলিগুড়ি থেকে নাগরাকাটা- জনস্রোতে জননেত্রী

উত্তরবঙ্গ সফরে গিয়ে একের পর এক কর্মসূচি করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পয়লা বৈশাখে কখনও...

নির্বাচনী আচরণবিধি ভেঙে বিজেপির কার্ড! স্মৃতিকে পাল্টা তোপ শশীর

গোটা নির্বাচন প্রক্রিয়ায় বিজেপির কোনও দোষই যেন নির্বাচন কমিশনের চোখে লঘু। তাই এবার তারা দেখতেও পেলেন না যে...