Tuesday, June 23, 2026

স্কুলের ব়্যাঙ্কিং কত হবে ঠিক করে দেবে মিড ডে মিলের সাফল্য! বিশেষ সমীক্ষা

Date:

Share post:

রাজ্যে মিড ডে মিল প্রকল্পের হাল খতিয়ে দেখতে সোমবার থেকে বিশেষ সমীক্ষা শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় আগামী ২ মে পর্যন্ত এক মাস সময় ধরে রাজ্যের প্রতিটি সরকারি ও সরকারি সহায়তা প্রাপ্ত স্কুলে সমীক্ষা চালানো হবে। যার ভিত্তিতে মিড ডে মিল প্রকল্পে স্কুলগুলির র‍্যাংকিং নির্ধারণ করা হবে বলে বিদ্যালয় শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলিকেও এর আওতায় আনা হচ্ছে। কর্মসূচির আওতায় বিদ্যালয় শিক্ষা দফতরের একজন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথ্যসংগ্রহের জন্য স্কুল পরিদর্শন করবেন। তাঁদের সঙ্গে একজন শিক্ষাবন্ধু বা এডুকেশন সুপারভাইজার অথবা প্রতিবেশী কোনও স্কুলের প্রধান শিক্ষক থাকবেন। একই রকম ভাবে সমিতি শিক্ষা আধিকারিকেরা এস এস কে এবং এমএসকে গুলি পরিদর্শন করবেন। এই মূল্যায়ন হবে কতগুলি মানদণ্ডের ভিত্তিতে। তাও নির্ধারণ করে দেওয়া হবে।

জানা গিয়েছে, মূলত মিড-ডে-মিল সংক্রান্ত প্রায় ৩০ টি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে প্রতিটি স্কুল থেকে। যার মধ্যে, অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের পড়ুয়া সংখ্যা থেকে শুরু করে গত মাসে কত মিড-ডে-মিল খাওয়ানো হয়েছে, চালের মান কেমন, খাদ্যসামগ্রী স্বাস্থ্যকরভাবে রাখা হয় কি না, কুক-কাম-হেল্পাররা নিয়মিত ভাতা পান কি না, ওজন মাপার যন্ত্র আছে কি না, রান্নাঘর, ডাইনিং হলের অবস্থা রয়েছে কি না এই রকম একাধিক বিষয় খতিয়ে দেখা হবে৷ এদিকে নববর্ষ উপলক্ষে সোমবার স্কুল গুলির মিড ডে মিলে বিশেষ মেনুর বন্দোবস্ত করা হয়েছিল । কিছু স্কুলে যেমন মেনু হিসাবে খাওয়ানো হয় ফ্রায়েড রাইস, ডিম কারি, আলুর দম, মিষ্টি। আবার জেলার বেশ কিছু স্কুলে নববর্ষের মেনু হিসাবে ছিল পাত পেড়ে মাংস-ভাত।




Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...