Tuesday, June 23, 2026

বিজেপি দেশ বিক্রি করছে, তরুণ প্রজন্ম দেশ বাঁচাও: জলপাইগুড়িতে আবেদন মমতার

Date:

Share post:

বিজেপির দেশ বিক্রি করে দিচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে বিরোধীদের। এই বিজেপির হাত থেকে দেশকে বাঁচাতে তরুণ প্রজন্মের কাছে আবেদন জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, জলপাইগুড়িতে (Jalpaiguri) দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। একই সঙ্গ ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, “আপনারা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছেন। আর ওরা দিল্লিতে গিয়ে টাকা বন্ধ করে দিচ্ছে।“

এদিন প্রচারমঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। ED-CBI-কে নিশানা করে বলেন, যাঁদের অনেক টাকা আছে, ভয় পাচ্ছে যে ED-CBI বাড়িতে চলে আসবে, তাঁরাই বিজেপিতে চলে যায়। আসলে চোর-ডাকাতদের বিজেপি ছাড়া গতি নেই, ওটা পকেটমারের দল। তীব্র কটাক্ষ করেন মমতা। তাঁর কথায়, দেশের সবচেয়ে বড় চোর BJP। গরিব মানুষের টাকা আটকে রাখেছে। অনেক নেতাকে ভয় দেখিয়ে দলে টানছে বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রীয় এজেন্সির ভয়ে অনেকে বিজেপিতে চলে যাচ্ছে। কারণ বিজেপির ইশারাতেই কাজ করছে কেন্দ্রীয় এজেন্সি।

এর পরেই তরুণ প্রজন্মের কাছে মমতার আবেদন, “ইয়ং জেনারেশনের কাছে আমি আবেদন করছি, বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছি। এই দেশটাকে চেনো। দয়া করে দেশটাকে বাঁচাও। ধ্বংসের হাত থেকে বাঁচাও।“





Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...