Friday, April 3, 2026

ব্যাহত ফেসবুক পরিষেবা, একাধিক দেশে সমস্যার মুখে ইউজাররা!

Date:

Share post:

ফেসবুকের (Facebook) সমস্যা কিছুতেই যেন মিটছে না। মঙ্গলবার সকাল থেকেও একাধিক দেশে ব্যাহত হয়েছে মেটার (META) নিয়ন্ত্রণাধীন ফেসবুক পরিষেবা। চলতি বছরে ৩৩ বার Facebook এবং Instagram-এ বিভ্রাট দেখা গেছে। ইউজাররা বলছেন এদিন সকাল থেকেই দেখা যায় বিভিন্ন জনের প্রোফাইলে টাইমলাইন (No Timeline) ভ্যানিশ হয়ে গেছে। অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা (Social media users) বলছেন নিজেদের অ্যাকাউন্টের টাইমলাইন দেখা না গেলেও অন্যদের টাইমলাইন দেখতে সমস্যা হচ্ছে না। এর ফলে নিজেদের স্ট্যাটাস পোস্ট করা গেলেও তা দেখা যাচ্ছে না। সকাল গড়িয়ে দুপুর, কিন্তু এখনও মেটার (META)তরফে এই সংক্রান্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

ইউজাররা বলছেন, ফেসবুকে যাবতীয় ফিড দেখতে পারছেন তাঁরা। সেখানে রিয়্যাক্ট বা কমেন্টও করতে পারছেন। কিন্তু সমস্যা হচ্ছে নিজের প্রোফাইলে গেলেই তাঁদের স্ক্রিনে ভেসে উঠছে, ‘নো পোস্ট অ্যাভেলেবল’। প্রাথমিকভাবে জানা গেছে মূলত ভারত ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ফেসবুক ইউজাররাই এই সমস্যার সম্মুখীন হয়েছেন।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...