Monday, March 30, 2026

ঘুরে দাঁড়াচ্ছে রাজ্যের শিক্ষাব্যবস্থা, পরবর্তীতে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের আশ্বাস শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

শিক্ষাক্ষেত্রে রাজ্যের যে মাথা হেঁট হয়েছিল তা থেকে ঘুরে দাঁড়ানো হয়েছে সম্প্রতি রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ দশ হাজার শিক্ষক নিয়োগ করেছে। পরবর্তীতে স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে রাজ্যে শিক্ষক নিয়োগ করা হবে। রাজ্য শিক্ষক সম্মেলনে এসে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একইসঙ্গে ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী দেওয়া নিয়ে তীব্র কটাক্ষ শিক্ষামন্ত্রীর। গ্যালারিতে বসে খেলা দেখব কিন্তু মাঠে নেমে খেলব না ডায়মন্ড হারবারে বিরোধীদের এমনই অবস্থা। যাইহোক সবশেষে আজ বিজেপি প্রার্থী ঘোষণা করেছে ডায়মন্ড হারবার কেন্দ্রে। তবে রাজ্য কেন দেশের মানুষ জানে ডায়মন্ড হারবারে কে জিতবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা, জানালেন ব্রাত্য বসু।

মঙ্গলবার তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয় ডায়মন্ড হারবারে সরিষা হাই স্কুল মাঠে। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষিকারা যোগদান করেন। পাশাপাশি কেন্দ্রের এক দেশ এক ভোট নিয়েই কটাক্ষ করে ব্রাত্য বসু বলেন প্রধানমন্ত্রী আমেরিকার মত ভোট ব্যবস্থা করতে চাইছে। কিন্তু আমেরিকাতে বিরোধীদের কথা বলার অধিকার রয়েছে যা আমাদের দেশে নেই। একইসঙ্গে এদিনের সম্মেলন থেকে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যদের রাজ্যে ৪২ টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে জয়ী করতে শিক্ষকদের সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা দেন।

আরও পড়ুন- লিগ-শিল্ড জিতে পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন বাগান অধিনায়ক

 

Related articles

জমি দখল মামলায় তলব! ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের

কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোট (Election 2026) আসলেই বাড়ে সক্রিয়তা।...

লাল সেলাম আর চোখের জলে প্রিয় বাবিনকে শেষ বিদায়

আড়ম্বর পছন্দ ছিল না। সহজ কথার মতোই সহজ জীবনযাত্রা ছিল। জনপ্রিয় অভিনেতা হয়েও ভুলে যাননি শিকড়কে। সেই কারণেই...

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...