Tuesday, June 23, 2026

লিগ-শিল্ড জিতে পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন বাগান অধিনায়ক

Date:

Share post:

গতকাল মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। আর চ্যাম্পিয়ন হয়ে বাগান অধিনায়ক শুভাশিস বোস জানিয়ে দিলেন তাদের পরবর্তী লক্ষ্যের কথা। জানালেন, এই বছর বাংলার ফুটবলের সোনার সময়। চারটে ট্রফিই বাংলায় এসেছে। বাকি আর একটি ট্রফি। সেটা জেতাই লক্ষ্য আমাদের।

ম্যাচ শেষে শুভাশিস বলেন, “ এ মরশুমে আমরা ডুরান্ড কাপ জিতেছি। এবার লিগ-শিল্ড জিতলাম। ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছে। মহামে়ডান জিতেছে আই লিগ। অর্থাৎ, বাংলাতে এবছর সব ট্রফিই এসেছে। গত আট-ন’মাস ধরে আমরা এই খেতাব পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করেছি। সে জন্যই এই সাফল্য পেলাম। এখন আমাদের উপভোগ করার সময়। নক আউটে জেতার জন্যও আমরা উজ্জীবিত। পরের তিনটে ম্যাচে জিতে যদি আমরা কাপ জিততে পারি, তাহলে উজ্জীবিত না হওয়ার কোনও কারণ নেই। এই আনন্দ উদযাপন করে তরতাজা হয়ে আমরা আবার মাঠে ফিরব এবং ফাইনাল খেলব। যেখানে আমরা নিজেদের উজাড় করে দেব। আরও একটা খেতাব জিততে চাই আমরা।”

এদিকে মোহনবাগানের লিগ-শিল্ড জয়ে শামিল কলকাতা মেট্রো রেলও। মোহনবাগানের লিগ-শিল্ড জয়কে কাজে লাগিয়ে নতুন প্রচারে নেমেছে তারা। মঙ্গলবার মেট্রোর তরফে মোহনবাগান কোচ হাবাসের একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে হাবাস বলছেন, “ছেলেরা, চলো গঙ্গার নীচে মেট্রো চড়ি। ওটাও ভারতসেরা।” অর্থাৎ, আইএসএল জিতে মোহনবাগান যেরকম ভারতসেরা ক্লাব হয়েছে, তেমনই গঙ্গার নীচে মেট্রোও যেদেশে প্রথম এবং সবার থেকে সেরা, সেটাই উল্লেখ করা হয়েছে ওই পোস্টে।

আরও পড়ুন- রোহিতের পাশে দাঁড়িয়ে হার্দিককে এক হাত শামির

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...