Wednesday, February 25, 2026

প্ররোচনা দিতে কোচবিহার যাচ্ছিলেন রাজ্যপাল, তোপ কুণালের

Date:

Share post:

শুক্রবার প্রথম দফার নির্বাচনের আগে কোচবিহার যেতে চেয়েছিলেন রাজ্যপাল (Governor)। রাজভবন সূত্রে এই খবর প্রকাশ্যে আসতেই তীব্র বিরোধিতা করল তৃণমূল কংগ্রেস (TMC)। দিল্লির বিজেপি প্রভুদের নির্দেশে উস্কানি দিতেই এই সফর বলে মনে করছে রাজ্যের শাসকদল। আলিপুরদুয়ারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, রাজ্যপালের উপস্থিতি বিজেপির পক্ষে কাজ করবে। তাই ভোট প্রচার যখন শেষ হয়ে গেছে, তখন কোচবিহারে সিভি আনন্দ বোসের (CV Anand Bose)কোনও কাজ থাকতে পারে না। আসলে বিজেপির (BJP) নির্দেশে প্ররোচনা দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুণাল আরও বলেন, ভোট পরিচালনা এবং তদারকি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এখানে রাজ্যপালের কোনও ভূমিকা নেই, রাজভবনের কোনও সম্পর্ক নেই। রাজ্যপালের উপস্থিতি আসলে সেই এলাকায় বিজেপির হয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। শুধু তাই নয়, বুধবার বিকেলে প্রচার শেষ হয়ে যাওয়ার পর বিজেপি দ্বারা নিযুক্ত রাজ্যপাল কেন কোচবিহারে যাবেন, এই প্রশ্ন তুলে রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। রাজ্যপালের এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধিতাও করা হয় তৃণমূলের তরফে।

রাজভবন সূত্রে খবর, ভোটগ্রহণের দিন সকাল থেকেই কোচবিহারে সরেজমিনে ভোট প্রক্রিয়া খতিয়ে দেখবেন বলে রাজ্যপালের সূচি তৈরি হয়েছিল। এমনকি রাজভবনের লোকসভা পোর্টালে নতুন করে কোনও অভিযোগ এলে সেগুলিরও সমাধানের উদ্যোগ রাজ্যপাল নেবেন এমন ভাবনা থাকলেও, কমিশনের হস্তক্ষেপে তা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর প্রথম দফার ভোটের দিন কোচবিহারে যাতে রাজ্যপাল না যান সেই অনুরোধ করে একটি মেল পাঠিয়েছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে রাজভবনে ইমেইল করে জানানো হয়েছে, যেহেতু নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে তাই এই মুহূর্তে রাজ্যপালের কোচবিহার গেলে সমস্যা বরং বাড়তে পারে। নিরাপত্তা নিয়েও সমস্যা হতে পারে। কারণ একটা বিশাল সংখ্যক পুলিশ ভোটের নিরাপত্তার কাজে নিযুক্ত রয়েছেন এখন। সেই কারণেই তাঁকে কোচবিহার সফর বাতিল করতে বলা হয়েছে।

 

spot_img

Related articles

হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে মামলা শীর্ষ আদালতে! ফের আইনি জটিলতায় ৩২ হাজার চাকরি

নতুন করে আইনি জটে বিদ্ধ হতে চলেছে প্রায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে...

বিয়ের মঞ্চে কনেকে গুলি! অভিযুক্তর পরিচয় জেনে স্তম্ভিত সকলে

বিয়ের আনন্দ মুহূর্তেই বদলে গেল ভয়াবহ ঘটনায়। বিহারের (Bihar) বক্সার (Buxar) জেলার চৌসা এলাকায় বিয়ের মঞ্চে মালাবদলের সময়...

ভোটে পরাজয় নিশ্চিত জেনেই নয়া ফন্দি! BJP-র হয়ে রিল বানালেই ২০ হাজার

ভোটের লড়াইয়ে মাঠে ময়দানের জোর না পেয়ে ডিজিটাল মিডিয়ায় সমর্থন টানতে টাকা হাতে নেমে পড়েছে গেরুয়া শিবির। ছাব্বিশের...

ফের বাংলার মুকুটের সেরার তকমা, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে দেশে প্রথম

স্বল্প সঞ্চয়ে ফের দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতাধীন বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে জমার অঙ্কের নিরিখে প্রথম স্থান...