Monday, April 13, 2026

ভারত-বাংলাদেশ সীমান্তে পার্কিং ফি বাবদ রেকর্ড রাজস্ব আদায় রাজ্যের!

Date:

Share post:

পার্কিং ফি আদায়ে (Parking Fees Collection) স্বচ্ছতা বজায় রাখতে ভারত-বাংলাদেশ সীমান্তে ট্রাক টার্মিনাস গুলো পরিচালনার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। এরপর দুবছরেরও কম সময়ের মধ্যে পার্কিং ফি বাবদ ৪৬১ কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে বলে খবর মিলেছে। যার মধ্যে সদ্য শেষ হওয়া ২০২৩-২৪ আর্থিক বছরে রাজস্ব আদায় হয়েছে ২৭৭ কোটি টাকা। গত বছর ১৮৪ কোটি ৩০ লক্ষ টাকা। উত্তর ২৪ পরগনার বনগাঁ, দক্ষিণ দিনাজপুরের হিলি, কোচবিহারের চ্যাংড়াবান্ধা, আলিপুরদুয়ারের জয়গাঁও, জলপাইগুড়ির ফুলবাড়ি এবং দার্জিলিংয়ের পানিটাঙ্কি এই ৬ টি ট্রাক টার্মিনাস থেকে পার্কিং ফি বাবদ মোট ২৭৭ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে বলে পরিবহন দফতর (Transport Department of West Bengal)সূত্রে জানা গিয়েছে।

নবান্নের প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাক টার্মিনাসগুলি পরিবহণ দফতরকে নিজেদের হাতে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেইমতো রাজ্যজুড়ে এই ধরনের সমস্ত টার্মিনাস অধিগ্রহণ করা হয়। ফলে গত 8 ফেব্রুয়ারি থেকে সমস্ত ট্রাক টার্মিনাস থেকে পার্কিং ফি আদায়ের কাজ শুরু করে রাজ্যের পরিবহণ দফতর। সেই রাজস্ব সরাসরি জমা পড়ে সরকারের কোষাগারে। এর মধ্যে সর্বাধিক ৬০ কোটি টাকা আদায় হয়েছে উত্তর ২৪ পরগনা পেট্রাপোল সীমান্তে। ওই জেলারই ঘোজাডাঙ্গা সীমান্তে ৫২ কোটি ৭০ লক্ষ টাকা পার্কিং ফি আদায় করা হয়েছে। বাঁকুড়ার মহদিপুর সীমান্তে ৩৭ কোটি ৮০ লক্ষ টাকা, উত্তরবঙ্গের হিলিতে ২৬ কোটির বেশি, চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে ২১ কোটি টাকার বেশি এবং ফুলবাড়ী ট্রাক টার্মিনাস থেকে সাত কোটি ৬০ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে বলে পরিবহন সূত্রে জানা গেছে।

 

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...