Friday, April 3, 2026

আলিপুর আদালত সবুজে সবুজ, বার কাউন্সিলে জয়ী তৃণমূলপন্থীরা

Date:

Share post:

আলিপুর নগর দেওয়ানী ও ফৌজদারি আদালতের বার কাউন্সিলের নির্বাচনে জয় জয়কার তৃণমূলপন্থী আইনজীবীদের। বার কাউন্সিলের সবকটি আসনেই পরাস্ত বিরোধীরা। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস মনস্ক আইনজীবীরা প্রার্থী দিলেও একটিও আসন তারা জিততে পারেননি।

আলিপুর আদালতের বার কাউন্সিলে ২৬টি আসনে নির্বাচন হয়। ২৬টি আসনই তৃণমূলপন্থী আইনজীবীদের দখলে। আদালতের ইতিহাসে এটি একটি রেকর্ড জয়। অন্যদিকে লোকসভা নির্বাচনে আগে এই জয় আইনজীবী মহলে তৃণমূলের বিপুল সমর্থনের ইঙ্গিত দিচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শে বিশ্বাসী তৃণমূলপন্থী আইনজীবীরা বার কাউন্সিলের আসনগুলিতে বিপুল ভোটে জয় লাভ করে। এই জয়ের জন্য তাঁরা আইনজীবী প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়েছেন।


Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...