Friday, June 26, 2026

ভোটের কাজে বেআইনি হস্তক্ষেপ! রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

রাত পোহালেই রাজ্যে প্রথম দফায় তিন আসনে ভোট। সেই আবহে ফের রাজভবনের সঙ্গে সংঘাতে জড়াল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল। অভিযোগ, প্রচার বন্ধের পরও প্রথম দফার নির্বাচনী কেন্দ্রে বেআইনিভাবে যাওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল। তিনিও আদর্শ আচরণ বিধির বাইরে নয়, ফলে সরকারি কাজে অবৈধভাবে হস্তক্ষেপ আনন্দ বোস। এমন অভিযোগ তুলে কমিশনকে নালিশ করল তৃণমূল।

প্রসঙ্গত, আগামিকাল শুক্রবার উত্তরবঙ্গের তিন জেলা কোচবিহারে, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট। রাজভবন সূত্রে খবর, ভোটের দিন কোচবিহারেই থাকতে চান রাজ্যপাল। আজ, বৃহস্পতিবারই তাঁর জেলার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে কোচবিহার না যাওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। তিনি ভোটের দিন সেখানে গেলে নির্বাচনী বিধিভঙ্গ হতে পারে, তাও জানিয়েছে কমিশন।

এদিকে, বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেস কমিশনকে দেওয়া চিঠিতে দাবি করেছে, রাজ্যপালের কোচবিহার সফর বাতিল হয়ে যাওয়ার পর তিনি এবার আলিপুরদুয়ার যাওয়ার পরিকল্পনা করেছেন ভোটের মধ্যেই। তৃণমূলের আর্জি, কমিশন আনন্দ বোসকে যেভাবে কোচবিহার যাওয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, এবারও আলিপুরদুয়ার যাওয়ার ক্ষেত্রেই যেন সেই পদক্ষেপ নেওয়া হয়।




 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...