Wednesday, June 24, 2026

বাইপাসে বেঙ্গল কেমিক্যালের সামনে পথ দুর্ঘটনা, আহত ২ শিশু সহ ৩

Date:

Share post:

বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনার জেরে উত্তেজনা বেঙ্গল কেমিক্যালের গেটের সামনে। রেলিং ভেঙে ফুটপাথে উঠে গিয়ে পথের পাশে থাকা দুই শিশু ও এক ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনার পরই এলাকা ছেড়ে পালায় গাড়ির চালক। ঘটনাস্থলে ফুলবাগান থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

শুক্রবার দুপুরে একটি ছোট গাড়ি কাঁকুড়গাছি থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার সময় বেঙ্গল কেমিক্যালের গেটের সামনে রেলিং ভেঙে ঢুকে পড়ে। সেই সময় ফুটপাথে বসেছিল দুই শিশু ও এক ব্যক্তি। একটি শিশু গাড়ির তলায় চাপা পড়ে যায়। অন্য শিশুটি ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে পুলিশ এসে পৌঁছলে স্থানীয় বাসিন্দারা রাস্তা আটকে বিক্ষোভ দেখান। তাঁরা গাড়ি ছাড়তে বাধা দেন। তাঁদের দাবি গাড়ির চালক মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। পরে পুলিশ গ্রেফতার করে চালককে।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...