Thursday, June 11, 2026

বিজেপি ক্যাডারের মতো ভোটে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী! বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

দলীয় প্রার্থীর সমর্থনে মুর্শিদাবাদে যখন একে পর এক সভা করছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তখন উত্তরের ৩ জেলায় চলছে লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ। সেখানে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সভামঞ্চ থেকে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। একই সঙ্গে বিজেপি অঙ্গুলি হেলনে কাজ করার জন্য ভর্ৎসনা করেন নির্বাচন কমিশনকে।

সভামঞ্চ থেকে মমতা (Mamata Banerjee) বলেন, “উত্তরবঙ্গের ভোটে দুষ্টুমি হচ্ছে! আমি খবর পাচ্ছি।“ এর পরেই কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহারের অভিযোগ তুলে সরব হন তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, “কেন্দ্রীয় বাহিনীকে আমি ভালবাসি। আমি ওদের বিরুদ্ধে নয়। কিন্তু বিজেপি ওদের পার্টি ক্যাডার হিসাবে ব্যবহার করছে।“ এর পরেই নির্বাচন কমিশনকে নিশানা করেন বলেন, “আমি একটা কথা ইংরেজিতে বলব। যাতে কথাটা নির্বাচন কমিশনের কানে পৌঁছয়। আমার প্রশ্ন, উত্তরবঙ্গের ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে কেন? কেন সেখানে রাজ্য পুলিশ বা নিরাপত্তাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে না। তা হলে কী করে আমরা পক্ষপাতহীন ভোট হচ্ছে বলে বিশ্বাস করব।“

মমতা প্রশ্ন তোলেন, কোচবিহার নির্বাচনে কেন শুধু কেন্দ্রীয় বাহিনী কাজ করছে? কেন রাজ্য পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না? কমিশন কীভাবে নিরপেক্ষ নির্বাচনের দাবি করছে? কমিশনকে ‘বিজেপির নির্বাচন কমিশন’ বলে কটাক্ষ করেন মমতা।

নাম না করে কোচবিহারে বিজেপি প্রার্থী তথা বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও নিশানা করেন মমতা। বলেন, “নির্বাচন হচ্ছে ছোট স্বরাষ্ট্রমন্ত্রীর। আর ভোটকেন্দ্র পাহারা দিচ্ছে কে, একা কেন্দ্রীয় বাহিনী” তৃণমূল সুপ্রিমোর হুঁশিয়ারি, “আমি সব প্রমাণ পেয়ে গিয়েছি। ভোট লুট হলে, শেষ পর্যন্ত লড়ে যাব।”




Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...