Saturday, June 20, 2026

নজিরবিহীন! নাগাল্যান্ডের ৬ জেলায় কার্যত ভোট দিলেন না কেউই, কড়া পদক্ষেপের ভাবনা কমিশনের

Date:

Share post:

আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট (Vote Boycott)। প্রায় শূন্য শতাংশ ভোট পড়ল নাগাল্যান্ডের (Nagaland) ৬ জেলায়। ১৬ জেলার নাগাল্যান্ডে একটিই লোকসভা (Loksabha) আসন। সেখানে ভোট বয়কট করে প্রতিবাদের রাস্তায় হাঁটল জনগণ। যদিও কমিশনের (Election Commission of India) তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনা নজিরবিহীন। বিস্তীর্ণ এলাকা জুড়ে বিপুল সংখ্যায় মানুষের ভোট বয়কটের এমন নজির আগে কবে দেখা গিয়েছে তা মনেই করতে পারছে না অনেকেই। সূত্রের খবর, নাগাল্যান্ডের পূর্ব প্রান্তের ছয় জেলার মানুষ বহুদিন ধরেই পৃথক প্রশাসন, বাজেট এবং স্বশাসনের দাবি জানিয়ে আসছেন। ভোট এসে গেলেও তাঁদের কোনওকথাই রাখা হয়নি বলে অভিযোগ। যার প্রতিবাদেই ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (Eastern Nagaland Peoples Organization) নাম এক সংগঠন ভোট বয়কটের রাস্তায় হাঁটে বলে খবর।

 

তবে ভোট বয়কটের সিদ্ধান্তে এভাবে সেরাজ্যের মানুষ সাড়া দেবন তা হয়তো কল্পনাতীত ছিল। কিন্তু শুক্রবার সকালে দেশের বিভিন্ন প্রান্তে ভোটাভুটি শুরু হলেও দেখা যায় নাগাল্যান্ডের ছয় জেলার সব বুথই একেবারে জনশূন্য। শুক্রবার নির্বাচন কমিশন সাফ জানিয়েছে, ওই ছয় জেলায় ভোটদানের হার কার্যত শূন্য। হাতে গোনা কয়েকজন সরকারি আধিকারিক নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে খবর। এমনকি তাঁদের পরিবারের কোনও সদস্যরাও বুথে যাননি বলে খবর। তবে ভোট বয়কটের জেরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জনপ্রতিনিধিত্ব আইনে ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে খবর। নির্বাচন কমিশনের অভিযোগ, ওই সংগঠন মানুষকে ভোটদানে বাধা দিয়েছে। আর সেকারণেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

যদিও নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশনের পাল্টা দাবি, ভোট বয়কটের ডাক দেওয়া গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। সাধারণ মানুষ সেই ডাকে সাড়া দিলে তাঁদের কিছু করার নেই বলেও সাফ জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি নাগালান্ডের সংগঠনটি ভোটারদের বুথে যেতে বাধাও দেয়নি বলে সাফ জানিয়েছেন। মানুষ নিজেদের দাবি আদায়ে ভোট বয়কটে অবিচল বলেই অর্গানাইজেশনের মত। গত ৩০ মার্চ নাগাল্যান্ডের ২০ বিধায়ককে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করে সংগঠনটি। সেখানেই লোকসভা ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...