Monday, April 6, 2026

বিজেপির ক্যাম্প অফিসে তৃণমূল প্রার্থী, জলপাইগুড়িতে উৎসবের মেজাজে ভোট

Date:

Share post:

আজ, শুক্রবার সকাল থেকেই দেশজুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। কিছু বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে এ রাজ্যের তিনটি আসনেও সকাল ৭টা থেকে নির্বিঘ্নে চলছে ভোট গ্রহণ। উৎসবের মেজাজে ভোট হচ্ছে জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ থাকলেও উত্তরের জলপাইগুড়িতে ভোটের দিন মনোরম আবহাওয়া। তাই সকাল থেকেই প্রতিটি বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। দুপুর ১টা পর্যন্ত জলপাইগুড়িতে ৫০ শতাংশ ভোট পড়ে গিয়েছে। অর্থাৎ, মানুষের ভোটদানের আগ্রহ তুঙ্গে।

এদিকে সকাল সকাল পরিবার নিয়ে নিজের বুথে ভোট দেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। এরপর তিনি বিভিন্ন বুথে বুথে ঘোরেন। জলপাইগুড়িতে বিজেপির একটি বুথ অফিসেও যান তৃণমূল প্রার্থী। তিনি ধূপগুড়ির বিধায়কও বটে। তাঁকে বুথ অফিসে স্বাগত জানান বিজেপি কর্মীরা। এই প্রসঙ্গে নির্মল বলেন, “এটা সৌজন্যের বিষয়। রাজনৈতিক মতফারাক থাকলেও জলপাইগুড়ি বার বার সৌজন্যের রাজনীতি দেখেছে।”

অন্যদিকে, জলপাইগুড়িতে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে গ্রাম এবং চা-বলয়ের বুথের সামনে লম্বা লাইন সাধারণ মানুষের। এখানে ভোট দিলেই থাকছে ভালোমন্দ আহারের ব্যবস্থা। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ১৭/২০৮ /২০৯ নম্বর বুথের ভোটারদের আহারের সুবন্দোবস্ত করা হয়েছে তৃণমূল সদস্যদের তরফে। জনগণে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, গণতন্ত্রের অধিকার প্রয়োগ করবেন তাঁরা। আর এটা করতে গিয়ে তাঁদের যাতে কোনও অসুবিধা না-হয় সেজন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল সদস্যদের।

কী কী থাকছে এই ভোট-মেনুতে? সকালের জলখাবার হিসেবে থাকছে গরম-গরম লুচি, কাবলিচানা, সঙ্গে পনির দিয়ে সুস্বাদু তরকারি এবং মিষ্টি। ব্যবস্থা রয়েছে লাঞ্চেও। দুপুরের খাবারে থাকছে সাদা ভাত, ডাল, ডিমের কারি, শেষ পাতে চাটনি। এক কথায় বলাই যায়, জলপাইগুড়িতে আজ ভোট-উৎসবের সঙ্গে জুড়ে গিয়েছে পুরোদস্তুর পিকনিকের আমেজ ৷

আরও পড়ুন- চল্লিশ – বিয়াল্লিশ অতীত, ৫০-এর দোরগোড়ায় যেতে চলেছে দক্ষিণের তাপমাত্রা! 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...