Friday, April 3, 2026

সকাল সকাল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ দক্ষিণী তারকাদের, বিশেষ বার্তা ‘থালাইভা’র!

Date:

Share post:

দেশজুড়ে শুরু হওয়া প্রথম দফা লোকসভা নির্বাচনে (Loksabha Election) সাধারণ মানুষের মতোই সকাল সকাল ভোট দিলেন দক্ষিণের তারকারাও (South Indian Superstars)। গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে শুক্রবার সকালে নিজের ভোটকেন্দ্রে পৌঁছে গেলেন রজনীকান্ত (Rajinikanth)। থালাইভা নির্বিঘ্নে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। টিটিকে রোডের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলে সাতসকালেই সাদা পোশাকে ভোট দিয়ে ‘রজনী আন্না’ বলেন, “আমরা ভোট দিতে এসেছি এটা আমাদের কাছে গর্বের বিষয়, তাই সকলে নিজের দায়িত্ব পালন করুন। ভোট আমাদের মৌলিক অধিকার।”

চেন্নাইয়ের বিভিন্ন বুথে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি তারকাদের দেখার জন্য উৎসাহ ছিল তুঙ্গে। অভিনেতা-গায়ক ধনুষ (Dhanush) ভোট দিয়ে বেরিয়েই ভোটচিহ্ন দেখান পাপারাজ্জিদের ক্যামেরায়। সুপারস্টার অজিত কুমার ভোট দিয়ে বেরিয়ে ভক্তদের সঙ্গে ছবি তোলেন। ইলাইয়ারাজা, শরৎকুমার, রাধিকা, শিবাকার্তিকেয় সহ প্রথম দফায় চেন্নাইতে ভোট দিলেন গৌতম কার্তিক, পরিচালক সুন্দর সি, ভেত্রি মারন এবং শশীকুমার। নির্বাচনের মধ্যে শুক্রবার দেশের মোট ১০২ টি আসনে ভোট হচ্ছে। বিনোদন জগতের তারকাদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব এম কে স্ট্যালিন থেকে পি চিদম্বরম , মোহন ভাগবত সকলকেই এদিন সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেল।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...