Tuesday, June 23, 2026

Loksabha Election: সকাল ১১টা পর্যন্ত ৩৩ শতাংশ ভোট পড়ল উত্তরবঙ্গে

Date:

Share post:

প্রথম দফার লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) ভোটদানের নিরিখে দেশের মধ্যে এগিয়ে বাংলা (West Bengal)। সকাল ন’টা পর্যন্ত ১৫ শতাংশ ভোট পড়েছিল উত্তরবঙ্গে। গোটা দেশে ভোট পড়েছিল মাত্র ৯.৭%। চার ঘন্টা পরেও এগিয়ে বাংলা। নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মোট ৩৩.৫৬ শতাংশ ভোট পড়েছে।

সকাল থেকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শান্তিপূর্ণ ভোট হলেও উত্তপ্ত কোচবিহার। বুথে বুথে বিজেপির নেতাকর্মীরা তৃণমূলের উপর আক্রমণ করছে বলে অভিযোগ উঠছে। ইতিমধ্যেই তিন জেলার তৃণমূল প্রার্থীরা ভোট দিয়েছেন। সকাল ১১টা পর্যন্ত কোচবিহারে ভোট পড়েছে ৩৩.৬৩ শতাংশ, জলপাইগুড়িতে ৩১.৯৪ শতাংশ এবং আলিপুরদুয়ারে ৩৫.২০ শতাংশ।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...