Sunday, April 5, 2026

তীব্র দাবদাহে চাহিদা মেটাতে কড়া নির্দেশ বিদ্যুৎমন্ত্রীর

Date:

Share post:

বাংলা জুড়ে চলছে তীব্র দাবদাহ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। এই পরিস্থিতিতে শুক্রবার সিইএসসি-র শীর্ষ অধিকারিকদের নিয়ে এক জরুরি বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিদ্যুৎ উন্নয়ন ভবনে মন্ত্রীর দফতরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু ও পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান পিবি সেলিম। বৈঠকে সিইএসসি কর্তৃপক্ষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।

এছাড়াও তিনি বলেছেন, কোথাও যদি কোনও যান্ত্রিক গোলযোগ দেখা দেয় সঙ্গে সঙ্গে তা এসএমএস-র মাধ্যমে গ্রাহকদের জানাতে হবে। মেরামতির কাজ চলাকালীন গ্রাহকদের কথা ভেবে উচ্চক্ষমতা সম্পন্ন জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে হবে। একই সঙ্গে মোবাইল রিপেয়ারিং ভ্যান ও কর্মী সংখ্যা বাড়ানোর জন্যও সিইএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।




Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...