Tuesday, April 14, 2026

একমাস ধরে পাশবিক অত্যাচার, মধ্যপ্রদেশে নারী নির্যাতন সীমা ছাড়ালো

Date:

Share post:

দুই চোখ ফোলা, যেন এখনই ঠিকরে বেরিয়ে আসবে। সারা শরীর ক্ষতবিক্ষত। ঠোঁট দুটো আটকে রয়েছে আঠা দিয়ে। কোনও ক্রমে পাঁচ কিলোমিটার ছুটে থানায় এসে পৌঁছান ২৩ বছরের এক যুবতী। মধ্যপ্রদেশের (Madhyapradesh) গুণা (Guna) গ্রামের ওই যুবতীকে ভর্তি করানো হয় হাসপাতালে। আর সেখানেই সে তুলে ধরেন হাড়হিম করা অত্যাচারের কথা। ধর্ষণ থেকে মারধর, এমনকি সম্পত্তির জন্য লাল লঙ্কার গুঁড়ো চোখে ছড়িয়ে দিতেও কসুর করেনি অভিযুক্ত যুবক। ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় (Cantonment police station) ধর্ষণ, মারধরের অভিযোগ দায়ের হয়েছে।

গুণার বাসিন্দা ওই নাবালিকার অভিযোগ, যুবতীর মা বাইরে যাওয়ায় প্রতিবেশি এক যুবক তাঁকে নিজের বাড়ি নিয়ে গিয়ে আটকে রাখে। সেখানে বারবার তাঁকে ধর্ষণ করা হয়। এরপর বিয়ে করার জন্য জোর করে ওই যুবক। বিয়ের পাশাপাশি যুবতীর জমি ও সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। যুবতী মেনে না নেওয়ায় শুরু হয় তাঁকে মারধর। আঘাতের জায়গায়, কখনও চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় অভিযুক্ত যুবক। অত্যাচারের সময় যাতে চিৎকার করতে না পারে তার জন্য যুবতীর ঠোঁটে আঠা লাগিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার রাতে অত্যাচার মাত্রা ছাড়িয়ে যায়। রাতে যুবক ঘুমিয়ে পড়লে কোনওক্রমে পালিয়ে আসে যুবতী। প্রায় পাঁচ কিলোমিটার পথ ছুটে থানায় এসে পৌঁছেও আঠা দিয়ে ঠোঁট আটকানো থাকার দরুণ কিছুই বলতে পারেনি যুবতী। তাঁর অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে পুলিশ আধিকারিকরাও। তাঁকে আগে ভর্তি করা হয় হাসপাতালে। যুবতীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।

 

Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...