Friday, April 3, 2026

বাইপাসের ধারে দুর্ঘটনায় জখম শিশুর মৃত্যু, এলাকায় বিক্ষোভ

Date:

Share post:

শুক্রবার বেপরোয়া গাড়ির ধাক্কায় কাঁকুড়গাছির বেঙ্গল কেমিক্যালের উল্টোদিকে গুরুতর আহত হয় দুই শিশু সহ তিনজন। তার মধ্যে এক শিশুর মৃত্যু হল শনিবার। শুক্রবার দুর্ঘটনার সময় থেকেই এলাকার মানুষ গাড়ির চালকের উপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন। শনিবার সকালে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ফের বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বেপরোয়া গাড়ি চালিয়ে একটি চারচাকা গাড়ি বেঙ্গল কেমিক্যালের উল্টোদিকের ফুটপাথের রেলিং ভেঙে উঠে পড়ে। একটি শিশু গাড়ির তলায় চলে যায়। অন্য একটি শিশু ছিটকে পড়ে। শনিবার সকালে অঙ্কিত সাউ নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়। সেই খবর এলাকায় পৌঁছতেই বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পর দুটি শিশুর অবস্থাই ছিল আশঙ্কাজনক। অন্য এক শিশু রিয়া ঘোষ এখনও বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার বয়সও ছয় বছর।

শুক্রবারের ঘটনার পরই ঘাতক গাড়ির চালক অভিষেক সুলতানিয়াকে গ্রেফতার করে পুলিশ। দুর্ঘটনার সময় তার চোখ বুজে আসায় এত বড় ঘটনা ঘটেছিল বলে পুলিশের তদন্তে সে জানিয়েছে। শনিবার শিশু মৃত্যুতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...