Monday, March 16, 2026

ম্যাচ হারলেও, লখনৌ-এর বিরুদ্ধে খেলতে নেমে নজির মাহির

Date:

Share post:

গতকাল লখনৌ সুপার জায়ান্টের কাছে চেন্নাই সুপার কিংস। ৮ উইকেটে জয় পায় কেএল রাহুলের দল। তবে এই ম্যাচে হারের মুখ দেখলেও নজির গড়েন মহেন্দ্র সিং ধোনি। গতকাল লখনৌ-এর বিরুদ্ধে ৯ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক । আর এই সুবাদেই রেকর্ড গড়েন মাহি। আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন তিনি।

লখনৌ-এর বিরুদ্ধে ৯ বলে ২৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন ধোনি। প্রথম উইকেটরক্ষক হিসাবে আইপিএলে এই কীর্তি গড়লেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক। লখনৌ-এর বিরুদ্ধে ধোনি ইনিংস সাজান ৩ টি চার এবং ২ ছক্কা দিয়ে।

এদিকে লখনৌ-এর বিরুদ্ধেও জনপ্রিয়তা তুঙ্গে মাহির। আইপিএল-এর প্রতি ম্যাচের মতো , লখনৌ ম্যাচেও দর্শকদের চিৎকার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাঁর জনপ্রিয়তা দেখে মুগ্ধ বিদেশি ক্রিকেটারেরাও। শুক্রবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ধোনি ব্যাট করতে নামার সময় স্টেডিয়ামে শব্দের মাত্রা ছাড়িয়েছিল ৯৫ ডেসিবেল।

আরও পড়ুন- কতটা ফিট শামি? জানালেন নিজেই

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...