Thursday, April 2, 2026

শেষমুহূর্তে স্থগিত এলন মাস্কের ভারত সফর, কারণ নিয়ে মুখে কুলুপ PMO-র

Date:

Share post:

লোকসভা ভোটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা ছিল স্পেস এক্স এবং এক্স হ্যান্ডেলের কর্ণধার এলন মাস্কের (Elon Musk)। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর স্থগিত রাখা হয়েছে। মাস্কের তরফ থেকেই এক্স হ্যান্ডেলে এই সফর স্থগিতের কথা জানানো হয়েছে। তবে, ভারতের প্রধানমন্ত্রীর দফতরের (PMO) তরফে এই সফর ঘিরে চূড়ান্ত গোপানীয়তা বজায় রয়েছে। সূত্রের খবর, টেসলা মালিকের সফরে বেশ কিছু চুক্তি স্বাক্ষরের কথা ছিল। কিন্তু লোকসভা নির্বাচনের আবহে সে বিষয়ে জটিলতা হতে পারে বলেই এই সফর বাতিল করা হয়েছে বলে মনে করা হয়েছে। যদিও মাস্ক জানিয়েছেন কাজের চাপেই আসতে পারছেন না তিনি।

রবিবার দুদিনের সফরে ভারতে আসার কথা ছিল এলন মাস্কের। যদিও এই সফর ঘিরে চূড়ান্ত গোপনীয়তা বজায় ছিল। এদিন মাস্ক নিজেই এক্স হ্যান্ডেলে (X Handle) জানিয়েছেন, “দুঃখজনক, টেসলার প্রচুর কাজ থাকায় ভারত সফর স্থগিত রাখতে হচ্ছে। কিন্তু এ বছরের শেষেই ভারতে যাওয়ার পরিকল্পনা আছে।”

সূত্রের খবর, অনেকদিন ধরেই ভারতে কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে টেসলার। কিছুদিন আগেই জানা যায়, এপ্রিল মাসে ভারতে আসছেন টেসলার উচ্চ আধিকারিকরা। এদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করে কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে টেসলার। তার মধ্যেই মাস্কের (Elon Musk) ভারত সফরের খবর সামনে আসে। গত বছর আমেরিকা সফরে গিয়েও মাস্কের সঙ্গে দেখা হয় মোদির। তার পরই মাস্ক জানান, টেসলা ভারতে বিনিয়োগে ইচ্ছুক।

সূত্রের খবর, ভারতে ২০০ থেকে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় টেসলা। টেসলার পাশাপাশি এলন মাস্কের আরেক সংস্থা স্টারলিঙ্কের জন্যও ২০০০ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা করতে পারেন। কারখানা চালু হলে বছরে ৫ লক্ষ গাড়ি তৈরি হবে। গাড়ির দাম ২০ লক্ষ টাকার কাছাকাছি। ২০১৯ থেকেই মোদি প্রশাসনের সঙ্গে এবিষয়ে কথা বলছে মাস্কের কোম্পানি। কিন্তু ফলপ্রসূ হয়নি। এই পরিস্থিতিতে ভোটের মধ্যে এক্স হ্যান্ডেলের কর্ণধারের সফরে জটিলতা দেখা দিতে পারত। সেই কারণেই এই আপাতত তা বাতিল করা হল বলে মত।




Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...