Saturday, April 4, 2026

প্রথম দফায় রাজ্যে সার্বিক ভোটের হার ৮২ শতাংশ, বিজেপির জন্য অশনি সঙ্কেত!

Date:

Share post:

গতকাল, শুক্রবার ১৮ তম লোকসভা নির্বাচনের প্রথম দফায় উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে। ২০১৯ সালের ভোট এই তিনটি কেন্দ্রে জিতেছিল বিজেপি। তবে এবার কী হতে চলেছে, তা জানতে আগামী ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।

কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় সন্ধ্যা ৬ টায়। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। প্রথম দফার লোকসভা নির্বাচনে শতকরা হিসেবে ভোটদানের নিরিখে দেশের মধ্যে এগিয়ে বাংলা।

প্রথম দফায় রাজ্যে ভোট প্রায় ৮২ শতাংশ। কমিশন সূত্রে খবর, সেই ভোট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮১.৯ শতাংশ। ভোট শতাংশ আরও বাড়বে বলে খবর কমিশন সূত্রে। আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৭৯.৭৬ শতাংশ, কোচবিহারে ভোট পড়ে ৮২.১৭ শতাংশ আর জলপাইগুড়িতে ভোট পড়েছে ৮৩.৬৬ শতাংশ।

গতকাল সকাল ৯টা পর্যন্ত ১৫ শতাংশ ভোট পড়েছিল উত্তরবঙ্গের তিন আসনে, সেখানে গোটা দেশের হিসেবে মাত্র ৯.৭%। সকাল হলেই বোঝা যায় দিনটি কেমন যাবে। শুরু থেকেই চালিয়ে খেলা বাংলায় সকাল ১১টা পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মোট ৩৩.৫৬ শতাংশ ভোট পড়েছিল সেখানেই অনেক পিছিয়ে গোটা দেশ। রাজ্যের তুফানি ভোট অব্যাহত শুরুর ৬ ঘণ্টা পরেও। তিন কেন্দ্রে দুপুর একটার মধ্যেই ভোট পড়ে গিয়েছে ৫০ শতাংশের বেশি। আর বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছিল ৭৭.৫৭ শতাংশ।

ভোটের এই হার গণতন্ত্রের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর। আবার ভোট বেশি হারে পড়ার অর্থ তা শাসকের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা থাকে। লোকসভা ভোট যেহেতু দেশের সরকার নির্বাচনের, তাই উত্তরের তিন কেন্দ্রের ভোটদানের হারে অশনি সংকেত দেখছে দেশের শাসক দল বিজেপি। তাছাড়া ২০১৯-এর ভোট তিনটি কেন্দ্র দখলে ছিল বিজেপির। ফলে সেইদিক থেকে দেখলে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। আত্মবিশ্বাসী তৃণমূল গতকাল ভোট শেষ হওয়ার পরই আগাম বিজয় মিছিল বের করে তিন কেন্দ্রে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...