Tuesday, June 23, 2026

কন্যাসন্তান জন্মের পরে স্ত্রীকে বিতাড়ন, জালে ‘অমানবিক’ স্বামী!

Date:

Share post:

খাস কলকাতার (Kolkata) বুকে এ কী কাণ্ড! কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন গড়িয়ার বাসিন্দা নবকুমার। এরপরই সদ্যোজাত কন্যাকে নিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। মহিলার অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে শনিবার বারুইপুর আদালতে (Baruipur Police Station)পেশ করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বছর খানেক আগে হাওড়ার উদয়নারায়ণপুরের তনুশ্রী হালদারের (Tanushree Haldar)সঙ্গে গড়িয়ার নবকুমারের প্রেম করে বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই পরিস্থিতি বদলায়। শুরু হয় শ্বশুরবাড়ির অত্যাচার। এমনকি জোর করে পণ হিসেবে ২ লক্ষ টাকা আদায় করার অভিযোগ করেছেন তনুশ্রী । তাঁর কথায় মাঝে মধ্যেই অশান্তি হত কিন্তু কন্যা সন্তান জন্ম দেওয়াও তা মাত্রাতিরিক্ত বেড়ে যায়। এরপরই ২১ দিনের সন্তান কোলে ওই মহিলাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। যদিও পুলিশের জেরার মুখে বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন অভিযুক্ত। তাঁর কথায় তনুশ্রী ও তাঁর পরিবার ৭ লক্ষ টাকা চেয়েছিল। তিনি দিতে অস্বীকার করায় তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...