Monday, May 18, 2026

দার্জিলিংয়ে সভা বাতিল অমিত শাহ-র; কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

নির্ধারিত সময়ের দুঘণ্টা পেরিয়ে যাওয়ার পরে সভা বাতিল হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভা। দার্জিলিংয়ে প্রার্থী রাজু বিস্তার প্রচারে যে সভা করার কথা ছিল রবিবার বেলা ১১টায়, প্রায় বেলা ১টায় সেই সভা বাতিল ঘোষণা করা হল। দলীয় সূত্রে খারাপ আবহাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছনোয় সমস্যা হওয়ায় সভা বাতিল বলে জানানো হয়। যদিও বেলা ১টা পর্যন্ত লেবংয়ের গোর্খা স্টেডিয়ামে অনেক চেয়ারই ফাঁকা ছিল। কোনও কারণ প্রকাশ্যে না ঘোষণা করেই রবিবারের পরবর্তী সভা বিহারের কাটিহারে করার জন্য রওনা হয়ে যান অমিত শাহ।

রবিবার দার্জিলিংয়ের লেবং-এ রাজু বিস্তার সমর্থনে অমিত শাহর সভায় মাঠ ভরানোর দায়িত্বে ছিল মূলত বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। গোটা স্টেডিয়ামে বিজেপির থেকে জিজেএমের পতাকা বেশি ছিল। বিজেপি প্রার্থীর পাল্টা কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা নিজেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে রবিবার মঞ্চ থেকে কীভাবে দলের অন্দরের বিদ্রোহ থামান, তা শোনার আগ্রহ ছিল রাজনৈতিক মহলে। কিন্তু সভাই বাতিল হয়ে যাওয়ায় অনেকটাই হতাশ স্থানীয় কর্মী সমর্থকরা।

যদিও গোর্খা স্টেডিয়ামে মহিলাদের অনেক সংখ্যায় উপস্থিত করিয়েও অনেক চেয়ারই ভরেনি রবিবাসরীয় দুপুরে। বেলা ১১টা থেকে বারবার জানানো হয় খারাপ আবহাওয়ার জন্য সভার দেরিতে শুরুর কথা জানানো হয়। পরে সেই সভা বাতিল করেই বিহারের উদ্দেশে রওনা দেন অমিত শাহ। বিহারে সভার সময় বেলা ১.১৫। পরে রাজু বিস্তার ফোনে বার্তা দেন দার্জিলিংয়ের মানুষের জন্য।

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...