Monday, April 13, 2026

পেটপুরে খেতেন অভুক্তরা, তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর রুটি-সবজির গাড়ি বন্ধ করল বিজেপি

Date:

Share post:

ফের বিজেপির প্রতিহিংসার রাজনীতি। গরিবের পেটে লাথি! বিজেপির নালিশে বন্ধ করতে হল গরিব মানুষের জন্য বিনামূল্যে রুটি-সবজি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী হতদরিদ্র-অভুক্ত-অসহায় মানুষের জন্য “অন্নপূর্ণা ভান্ডার” নামে একটি গাড়িতে করে শহরের বিভিন্ন প্রান্তে রুটি-সবজি বিলির ব্যবস্থা করেছিলেন। কিন্তু ভোটের আগে সেটা সহ্য হল না বিজেপির। নির্বাচন কমিশনকে বলে সেই পরিষেবা বন্ধ করে দিল পদ্ম শিবির। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করেন। তারপরই পদক্ষেপ করে কমিশন।

তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানিয়ে দেন, বাধ্য হয়েই সাময়িকভাবে বন্ধ রাখলেন গরিব মানুষের মুখে খাবার তুলে দেওয়ার গাড়িটি। কৃষ্ণ কল্যাণীর কথায়, “আরও একবার প্রমাণিত হল যে বিজেপি সবসময় সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করে। প্রতিদিন কয়েক হাজার মানুষ আমার চালু করা ভ্রাম্যমাণ রুটি-সবজির গাড়ি থেকে রুটি খেতে পারতেন। আমার প্রয়াত পিতার স্মৃতিতে সেটা চালু করেছিলাম এবং সেই রুটি-সবজির গাড়িতে কোনও দলীয় প্রতীক নেই। কিন্তু বিজেপি ও কংগ্রেস যৌথভাবে নির্বাচন কমিশনের কাছে রুটি-সবজির গাড়ির বিষয়ে অভিযোগ জানিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক এই গাড়ি বন্ধ থাকছে। ভোট পর্যন্ত ৬দিনের জন্য রুটি-সবজির গাড়ি বন্ধ থাকবে। আমি যতদিন বেঁচে আছি ততদিন এই খাবারের গাড়ি চালু থাকবে।”

উল্লেখ্য, ২০২১ সালে বিধায়ক নির্বাচিত হওয়ার পর মে মাস থেকেই অন্নপূর্ণা ভান্ডার চালু কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ তাঁর প্রয়াত বাবা দীনদয়াল কল্যাণীর স্মৃতির উদ্দেশ্যে তাঁর মা উর্মিলা দেবীর হাত দিয়ে এই গাড়িটি চালু করেন। এই গাড়ি থেকে বিনামূল্যে রায়গঞ্জ শহর ও সংলগ্ন গ্রামীণ এলাকার প্রচুর মানুষ রুটি-সবজি খেতে পারতেন। কখনও শহরের নির্দিষ্ট এলাকায় আবার কখনও প্রান্তিক গ্রামীণ এলাকায় পৌঁছে যেত রুটি-সবজির গাড়ি। আপাতত এক সপ্তাহের জন্য সেই পরিষেবা বন্ধ থাকছে।

আরও পড়ুন- বাঙালি-রাজবংশী বিরোধী রাজু বিস্ত! দার্জিলিংয়ের প্রার্থীকে নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...