Friday, April 3, 2026

বেঙ্কাইয়া নাইডুকে পদ্মবিভূষণ, উষা উত্থুপকে পদ্মভূষণ; রাষ্ট্রপতির হাতে দেশের পদ্ম প্রাপকরা ভূষিত

Date:

Share post:

দেশের তিন সর্বোচ্চ সম্মান প্রাপকদের হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণে ভূষিত হলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। অন্যদিকে পদ্মভূষণ প্রাপকদের মধ্যে অন্যতম সঙ্গীত শিল্পী উষা উত্থুপ। চিকিৎসা থেকে কলা, সঙ্গীত থেকে সমাজ কল্যাণের পুরস্কার তুলে দেন এদিন রাষ্ট্রপতি। পদ্মশ্রী সম্মান তুলে দেওয়া হয় টেনিস তারকা রোহন বোপান্নার হাতে।

বেঙ্কাইয়া নাইডুর পাশাপাশি পদ্মবিভূষণ তুলে দেওয়া হয় ভরতনাট্যম শিল্পী পদ্মা সুব্রহ্মণীমের হাতে। বিন্দেশ্বর পাঠকের স্ত্রী অমলা পাঠকের হাতে তাঁর মরণোত্তর পদ্মবিভূষণ উপাধি তুলে দেওয়া হয়।

পদ্মভূষণ প্রাপকদের মধ্যে সঙ্গীতশিল্পী উষা উত্থুপের পাশাপাশি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পদ্মভূষণ তুলে দেওয়া হয়।

পদ্মশ্রী প্রাপকদের মধ্যে অন্যতম ছিলেন টেনিস তারকা রোহন বোপান্না। বাংলাদেশের সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরি বন্যা। এছাড়াও বাংলা থেকে কাঁথাস্টিচ শিল্পী তকদিরা বেগম, ভাওয়াইয়া শিল্পী গীতা রায় বর্মন, পরিবেশকর্মী হিসাবে দুখু মাঝি, মৃৎশিল্পী সনাতন রুদ্রপালের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

পদ্মশ্রী রেজওয়ানা চৌধুরি বন্যা
পদ্মশ্রী দুখু মাঝি

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...