Sunday, June 28, 2026

সুফল মিলল হাতে কলমে! এআই ধরে দিল ভোট অফিসারকে

Date:

Share post:

লোকসভা ভোটের নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা জোরালো করতে এবারই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন। এই প্রথম ওই প্রযুক্তির সুফল মিলল হাতে কলমে। কমিশন সূত্রে জানা গছে, প্রথম দফার ভোটে কোচবিহারের একটি বুথে একজন প্রিসাইডিং অফিসারকে দেখা যায় ভোটারদের কানে কানে কিছু বলছেন। কলকাতা অফিসে বসেই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে তা দেখতে পান সিইও অফিসের আধিকারিকরা।

তা দেখা মাত্র সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয় ওই প্রিসাইডিং অফিসারকে। তাঁকে শোকজ করা হয়েছে। তার জায়গায় অন্য প্রিসাইডিং অফিসারকে এনে ভোট করানো হয়। বলাই বাহুল্য নির্বাচনে এআই বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে সাফল্য পেল কমিশন। প্রসঙ্গত, গতকালই কমিশন জানিয়েছে শুধু ভোটার কার্ড থাকলে হবে না। শুধু ভোটার কার্ড থাকলে ভোট দিতে পারবেন না! নাম থাকতে হবে ভোটার তালিকায়।

আর তাই ভোটারদের তালিকা দেখে নেওয়ার অনুরোধ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ১৯৫০ নম্বরে এসএমএস করে কিংবা সক্ষম অ্যাপের মাধ্যমে ভোটার তালিকা দেখে নেওয়া যাবে। এমনকি, প্রয়োজনে দফা অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন পেশের ১০ দিন আগে পর্যন্ত ভোটার তালিকায় নামও তোলা যাবে। এমনটাই জানিয়েছে কমিশন।

আরও পড়ুন- ‘যোগ্য’ চাকুরিজীবীদের আবার দিতে হবে পরীক্ষা! দিশাহারা শিক্ষকরা

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...